সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
খুলনা মেডিকেল থেকে ‘শয়তানের নিশ্বাস পার্টির’ ৩ সদস্য গ্রেপ্তার | চ্যানেল খুলনা

খুলনা মেডিকেল থেকে ‘শয়তানের নিশ্বাস পার্টির’ ৩ সদস্য গ্রেপ্তার

খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল এলাকা থেকে কথিত ‘শয়তানের নিশ্বাস পার্টি’ বা অজ্ঞান পার্টির তিন সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) সোনাডাঙ্গা মডেল থানা পুলিশ।

শুক্রবার (২৬ জুন) বিশেষ অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন সাতক্ষীরার আশাশুনি উপজেলার আনুলিয়া গ্রামের আসমা বেগম (৫০), সালমা বেগম (৩৬) এবং রাসেল আহম্মেদ (২৮)। রাসেল বর্তমানে খুলনার সোনাডাঙ্গা থানার বয়রা ইসলামিয়া কলেজ রোড এলাকার একটি ভাড়া বাসায় বসবাস করতেন।

পুলিশ জানায়, সোনাডাঙ্গা মডেল থানা এলাকায় বিশেষ অভিযান চালানোর সময় খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল এলাকা থেকে তাদের আটক করা হয়। পরে বাদীর লিখিত অভিযোগের ভিত্তিতে তাদের বিরুদ্ধে সোনাডাঙ্গা থানায় দণ্ডবিধির ৩২৮, ৪০৬, ৪২০ ও ৩৪ ধারায় মামলা দায়ের করা হয়েছে।

এ ঘটনায় সোনাডাঙ্গা থানার এফআইআর নম্বর-২৯, জিআর নম্বর-১৫২/২০২৬ মূলে মামলা রুজু করে গ্রেপ্তারকৃতদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

খুলনা আরও সংবাদ

কেডিএ রূপসা নতুন বাজারকে আধুনিক, ব্যবসা বান্ধব করতে একটি প্রকল্প হাতে নিয়েছি : মনা

ছাত্রীকে কুপ্রস্তাব দেওয়ায় খুবির অধ্যাপক রেজাউল চাকরিচ্যুত

কয়রায় সংবাদ প্রকাশের জের ধরে সাংবাদিক রিয়াজুলকে হত্যার হুমকি

খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের নতুন ভিসি অধ্যাপক আসাদুজ্জামান সরকার

খুলনায় যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার

খুলনায় হত্যা মামলায় তিনজনের মৃত্যুদণ্ড

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।