সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
খুলনায় আশিক গ্রুপের প্রধান শুটার পারভেজ গ্রেপ্তার | চ্যানেল খুলনা

খুলনায় আশিক গ্রুপের প্রধান শুটার পারভেজ গ্রেপ্তার

খুলনা নগরের লবণচরা এলাকা থেকে তাকে সন্ত্রাসী মো. পারভেজ গাজী (৩২) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (২২ জুন) দিবাগত রাত আড়াইটার দিকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার পারভেজ নগরের লবণচরা থানার মোক্তার হোসেন রোডের ৭ নম্বর গলির নূর ইসলাম গাজী ওরফে নরু ইসলামের ছেলে।

লবণচরা থানার অফিসার ইনচার্জ সৈয়দ মোশারেফ হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে গত সোমবার দিবাগত রাত আড়াইটার দিকে অভিযান চালিয়ে তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী আশিক গ্রুপের প্রধান শুটার মো. পারভেজ গাজী ওরফে পারভেজকে গ্রেপ্তার করা হয়।

তিনি আরও জানান, গ্রেপ্তার পারভেজ একাধিক মামলার আসামি।

পুলিশের একাধিক সূত্র জানায়, পারভেজ গত ২১ মে দুপুরে মোটরসাইকেলে এসে লবণচরা থানার পুটিমারী বাজারের পার্শ্ববর্তী স্থানীয় ওয়ার্ড বিএনপি কার্যালয়ে প্রবেশ করে। এরপর সে ওই অফিসে থাকা যুবদল নেতা এবং পুটিমারী বাজার কমিটির সভাপতি মাসুম বিল্লাহ ও জাহিদকে লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলি করে। এই গুলি মাসুমের বাঁ পায়ের ঊরু ও জাহিদের ডান হাতে বিদ্ধ হয়। পারভেজ দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

খুলনা আরও সংবাদ

কেডিএ রূপসা নতুন বাজারকে আধুনিক, ব্যবসা বান্ধব করতে একটি প্রকল্প হাতে নিয়েছি : মনা

ছাত্রীকে কুপ্রস্তাব দেওয়ায় খুবির অধ্যাপক রেজাউল চাকরিচ্যুত

কয়রায় সংবাদ প্রকাশের জের ধরে সাংবাদিক রিয়াজুলকে হত্যার হুমকি

খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের নতুন ভিসি অধ্যাপক আসাদুজ্জামান সরকার

খুলনায় যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার

খুলনায় হত্যা মামলায় তিনজনের মৃত্যুদণ্ড

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।