সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
খুলনায় ট্রিপল মার্ডার মামলার প্রধান আসামি বরিশাল থেকে গ্রেপ্তার | চ্যানেল খুলনা

খুলনায় ট্রিপল মার্ডার মামলার প্রধান আসামি বরিশাল থেকে গ্রেপ্তার

খুলনার সোনাডাঙ্গা থানার আলোচিত ট্রিপল মার্ডার মামলার প্রধান পলাতক আসামি মো. রফিকুল ইসলাম হাওলাদারকে (৩৮) বরিশাল থেকে গ্রেপ্তার করেছে র‌্যাব। গতকাল বৃহস্পতিবার দিবাগত রাতে র‌্যাব-৬ ও র‌্যাব-৮-এর যৌথ অভিযানে তাঁকে আটক করা হয়। পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাঁকে সোনাডাঙ্গা থানায় হস্তান্তর করা হয়েছে।

র‌্যাব জানিয়েছে, সোনাডাঙ্গা এলাকায় সংঘটিত শাশুড়ি ও সৎ দুই সন্তান হত্যার আলোচিত মামলার ১ নম্বর আসামি রফিকুল ইসলাম হাওলাদার দীর্ঘদিন ধরে আত্মগোপনে ছিলেন।

গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৬ সদর কোম্পানি এবং র‌্যাব-৮-এর একটি যৌথ অভিযানকারী দল বরিশাল জেলার কোতোয়ালি থানার কাশিপুর এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করে। গ্রেপ্তার রফিকুল খুলনার দৌলতপুর এলাকার বাসিন্দা।

র‌্যাবের পক্ষ থেকে বলা হয়, বিভিন্ন চাঞ্চল্যকর হত্যা, ধর্ষণ, অস্ত্র ও মাদক-সংশ্লিষ্ট অপরাধে জড়িত পলাতক আসামিদের আইনের আওতায় আনতে বাহিনীটি নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় এই অভিযান পরিচালিত হয়েছে।

গত ২৯ মে খুলনার সোনাডাঙ্গা এলাকায় শাশুড়ি ও দুই সন্তানকে হত্যার ঘটনায় দায়ের হওয়া ট্রিপল মার্ডার মামলাটি ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি করে।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

খুলনা মহানগর আরও সংবাদ

খুলনায় লেক থেকে কিশোরের ভাসমান মরদেহ উদ্ধার

খুলনা মেট্রোপলিটন পুলিশের নতুন কমিশনার সাজ্জাদুর রহমান

পরিকল্পিত মহানগরী কেবল বহুতল ভবন নয় পর্যাপ্ত সবুজ ও খোলা বাতাস থাকা আবশ্যক

খুলনায় বিদেশি রিভলবারসহ টাইগার গ্রুপের সক্রিয় সদস্য রবিউল গ্রেপ্তার**

খুলনায় ৯ বছরের শিশুকে যৌন নিপীড়নের চেষ্টার অভিযোগ

খালিশপুর থানা পুলিশের বিশেষ অভিযানে কারাদন্ড প্রাপ্ত আসামী গ্রেফতার

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।