সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
চিতলমারীতে গাঁজাসহ আটক তরুণ মুচলেকায় মুক্ত | চ্যানেল খুলনা

চিতলমারীতে গাঁজাসহ আটক তরুণ মুচলেকায় মুক্ত

বাগেরহাটের চিতলমারীতে অয়ন সাহা (১৮) নামের এক তরুণকে পুলিশ গাঁজাসহ আটক করেছে। আটককৃত তরুণকে শুক্রবার (২২ মে) বেলা ১১টায় ভ্রাম্যমান আদালতে হাজির করলে বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মুচলেকা নিয়ে তাকে মুক্তি দিয়েছেন। গাঁজাসহ আটককৃত অয়ন সাহা চিতলমারী বাজারের বিশিষ্ট ব্যবসায়ী ও বিএনপি নেতা পরিচয়দানকারী অনিল কৃষ্ণ সাহা বাদলের ছেলে।

চিতলমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ নজরুল ইসলাম জানান, বৃহস্পতিবার (২১ মে) রাত সাড়ে ৯ টার দিকে অয়ন সাহাকে এক পুরিয়া গাঁজাসহ পুলিশ আবুলের মোড় এলাকা থেকে আটক করে। আটককৃতকে শুক্রবার বেলা ১১ টায় ভ্রাম্যমান আদালতে হাজির করা হয়।

চিতলমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট খাদিজা আক্তার জানান, পুলিশ গাঁজাসহ আটককৃত অয়ন সাহাকে ভ্রাম্যমান আদালতে হাজির করেন। অয়ন সাহা যশোরের একটি কলেজ থেকে এ বছর এইচএসসি পরীক্ষা দিবে। তাই তাকে বিশেষ বিবেচনায় মুচলেকা রেখে মুক্তি দেয়া হয়েছে।

মুচলেকায় অয়ন সাহার বয়স ১৭ বছর উল্লেখ করা হলেও তার প্রকৃত বয়স ১৮ বছর ৬ মাস। জন্ম নিবন্ধন অনুযায়ী তার জন্ম তারিখ ২২ নভেন্বর ২০০৭।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

বাগেরহাট আরও সংবাদ

বাগেরহাটে ইয়াবা-গাঁজা-চোলাই মদ, ছুরি ও জাল টাকাসহ গ্রেপ্তার ১১

ইঞ্জিন বিকল হয়ে তিন দিন সাগরে, ১৬ জেলেকে উদ্ধার করল নৌবাহিনী

মোংলায় লোভ দেখিয়ে ১৩ বছরের কিশোরীকে ধর্ষণ

গোল্ডেন জিপিএ ৫ দেখা হলোনা চিতলমারীর স্বস্তিদ্বীপের

ফকিরহাটে বাড়ছে ধৈঞ্চা চাষ, কমছে রাসায়নিক সারের নির্ভরতা

ফকিরহাটে চুরি হওয়া ১১টি গরু উদ্ধার, পিকআপসহ গ্রেপ্তার-৩

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।