সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
ফকিরহাটে মেধাবী শিক্ষার্থীদের শিক্ষা বৃত্তি প্রদান | চ্যানেল খুলনা

ফকিরহাটে মেধাবী শিক্ষার্থীদের শিক্ষা বৃত্তি প্রদান

বাগেরহাটের ফকিরহাটে শাহ্ নওয়াজ আলী শিক্ষা ও গবেষণা ফাউন্ডেশনের পক্ষ থেকে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থীদের শিক্ষা বৃত্তি প্রদান করা হয়েছে। শনিবার (৯ মে) বেলা ১১টায় ফকিরহাট কাজী আজহার আলী কলেজ মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ অনুষ্ঠানে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের মোট ১৭ জন শিক্ষার্থীকে এ বৃত্তি প্রদান করা হয়েছে।

প্রধান অতিথি হিসাবে সকল শিক্ষার্থীদের হাতে এ বৃত্তি উপহার তুলে দেন খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ রেজাউল করিম।

এসময় তিনি বলেন, আমাদের সমাজে অনেক মেধাবী শিক্ষার্থী রয়েছে যারা আর্থিক সীমাবদ্ধতার কারনে প্রকৃত সম্ভবনা বিকাশের সুযোগ থেকে বঞ্চিত হচ্ছে। উচ্চশিক্ষার পথে এসব সংগ্রাম অনেক শিক্ষার্থীর সপ্নকে থামিয়ে দেয়। শাহ্ নওয়াজ আলী শিক্ষা ও গবেষণা ফাউন্ডেশনের বৃত্তি প্রদান মেধাবী শিক্ষার্থীদের অনুপ্রাণিত করবে বলে জানান তিনি। পাশাপাশি এই প্রতিষ্ঠানের এমন ধারাবাহিক কর্মকান্ডের জন্য সন্তোষ প্রকাশ করেন তিনি।

বিশিষ্ট সাংবাদিক মহেন্দ্রনাথ সেনের সঞ্চালনায় ও বীর মুক্তিযোদ্ধা শেখ শাহেদুর রহমানের সভাপতিত্বে এ অনুষ্ঠানে আরো বক্তৃতা করেন বাগেরহাট জেলা পরিষদের প্রশাসক ব্যারিস্টার শেখ মোহাম্মদ জাকির হোসেন, ফাউন্ডেশনের সভাপতি এসএম শাহ্ নওয়াজ আলী, সাধারন সম্পাদক সৈয়দ মিজানুর রহমান, খুলনা প্রেসক্লাবের সাধারন সম্পাদক মোঃ তরিকুল ইসলাম, ফকিরহাট উপজেলা বিএনপির সভাপতি কামরুল ইসলাম গোরা, কাজী আজহার আলী কলেজের অধ্যক্ষ মুজিবুর রহমান, উপজেলা সহকারী কমিশনার(ভূমি) শরিফ নেওয়াজ, সাবেক পুলিশ কর্মকর্তা মোঃ কামরুল ইসলাম।

এছাড়াও বৃত্তি প্রদান অনুষ্ঠান পরিচালনা উপকমিটির সদস্য সচিব খান আল মুস্তাসিম বিল্লাহ সজল, সদস্য মোঃ শহিদুল ইসলাম, আবু সাঈদ মল্লিক, মল্লিক আবু মুছা, এনামুল হব সবুজ, ফাহিম শাহরিয়ার রাব্বি, গোলাম মোস্তফা, রামিম চৌধুরী, ওবায়েদ হোসেন রনি, রেজিনা আক্তার, বাসন্তি রায়, সমীরণ রায়, মুছা কালিমুল্লা, সালামান এ রহমান সহ বিভিন্ন স্কুল কলেজের শিক্ষক শিক্ষার্থী ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

মেধার ভিত্তিতে এ অনুষ্ঠানে বৃত্তি পাওয়া শিক্ষার্থীরা হলেন- খুলনা বিশ্ববিদ্যালয়ের এইচএম মাসুম হাসান, মোসাঃ ফাতেমা খান, প্রাপ্তি ফারিন, কুয়েটের সবুজ কুমার, ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্বর্ণা বৈরাগী, পিসি কলেজের জেরিন তাসনিম জাহান ফারিয়া, জয়া রানী পাল, খুলনা সরকারি মহিলা কলেজের আরিফা জান্নাত আসফি, খুলনা সিটি কলেজের মানিক সরকার, কাজী আজহার আলী কলেজের মোঃ সাব্বির হোসেন, চিন্ময় মজুমদার, অরিনা, ফকিরহাট সরকারি মহিলা কলেজের খান রাইসা জামান, অর্পিতা হালদার, শহীদ স্মৃতি মহাবিদ্যালয়ের মোঃ পারভেজ ঢালী, আরিফ জাওয়াদ, নাসরিন আক্তার।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

বাগেরহাট আরও সংবাদ

ফকিরহাটে প্রাইভেট কারের ধাক্কায় পথচারী নিহত

সুন্দরবনে কুমিরের আক্রমণে নারীর মৃত্যু

ফকিরহাটে কৃষক দল নেতা হত্যা মামলায় গ্রেপ্তার ২

ফকিরহাটে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত

মোংলা বন্দরের নতুন চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল আরিফ আহমেদ মোস্তফা

ফকিরহাটে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে র‌্যালি

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।