সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা শনিবার , ২৬শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ , ৯ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ
বৈষম্যমুক্ত নবম পে-স্কেলের দাবিতে খুলনায় প্রতিনিধি সমাবেশ | চ্যানেল খুলনা

বৈষম্যমুক্ত নবম পে-স্কেলের দাবিতে খুলনায় প্রতিনিধি সমাবেশ

বাংলাদেশ সরকারি কর্মকর্তা-কর্মচারী কল্যাণ সমিতি খুলনা মহানগর ও জেলা শাখার উদ্যোগে বৈষম্যমুক্ত নবম পে-স্কেলের গেজেট প্রকাশ ও বাস্তবায়নের দাবিতে প্রতিনিধি সমাবেশ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৯ মে ) বিকেলে খুলনা নগরীর একটি মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। একইসঙ্গে সংগঠনটির খুলনা জেলা শাখার কমিটি ঘোষণা করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক মো. আব্দুল মালেক। প্রধান বক্তা ছিলেন কেন্দ্রীয় কমিটির সদস্য সচিব আশিকুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন শেখ মহিউদ্দিন প্রিন্স, প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহবায়ক মো. শাহীন খানসহ সংগঠনের কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ।

সভায় বক্তারা বলেন, সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জীবনমান উন্নয়ন ও কর্মক্ষেত্রে বৈষম্য দূর করতে দ্রুত নবম পে-স্কেলের গেজেট প্রকাশ ও বাস্তবায়ন জরুরি। তারা দাবি করেন, বর্তমান দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে নিম্ন ও মধ্যম পর্যায়ের সরকারি কর্মচারীরা মানবেতর জীবনযাপন করছেন। তাই দ্রুত সময়ের মধ্যে একটি বৈষম্যমুক্ত পে-স্কেল কার্যকর করতে হবে।

বক্তারা আরও বলেন, সরকারি কর্মকর্তা-কর্মচারীদের ন্যায্য অধিকার আদায়ে সংগঠনটি ঐক্যবদ্ধভাবে কাজ করবে। পাশাপাশি খুলনা জেলা শাখার মাধ্যমে মাঠপর্যায়ে কর্মচারীদের বিভিন্ন দাবি-দাওয়া তুলে ধরা হবে।

অনুষ্ঠানে খুলনা জেলা শাখার সভাপতি সোহানা মির্জা, মহাসচিব মো. নাজমুল ইসলামসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী এবং সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

https://channelkhulna.tv/

খুলনা আরও সংবাদ

খুলনায় যুবককে তুলে নিয়ে কুপিয়ে হত্যা

পাইকগাছায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ইমান আলীর মৃত্যু

বৈষম্যমুক্ত নবম পে-স্কেলের দাবিতে খুলনায় প্রতিনিধি সমাবেশ

পারস্পরিক সহযোগিতায় মানবতার কল্যাণে নিরাপদ ও স্বাস্থ্যকর খুলনা গড়ে তোলা সম্ভব

খুলনা নগরের বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে কেসিসি প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু

আইনমন্ত্রী মোঃ আসাদুজ্জামান খুলনায় আসছেন ৮ মে

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।