সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
খুলনায় ডিবির অভিযানে উইন কোরেক্স সিরাপসহ এক ব্যক্তি আটক | চ্যানেল খুলনা

খুলনায় ডিবির অভিযানে উইন কোরেক্স সিরাপসহ এক ব্যক্তি আটক

খুলনা মহানগর গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের বিশেষ অভিযানে ১৪ বোতল উইন কোরেক্স সিরাপসহ এক ব্যক্তিকে আটক করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার (১ মে) বিকেল ৪টা ৪৫ মিনিট থেকে ৪টা ৫৫ মিনিট পর্যন্ত গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালিত হয়। আড়ংঘাটা থানাধীন বাইপাস থেকে শলুয়া বাজারগামী শানতলা মোড় এলাকায় মহিন মোড়লের ওয়ার্কশপের সামনে পাকা সড়কে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

আটক ব্যক্তির নাম কৃষ্ণপদ মন্ডল (রিপন), বয়স ৩৫। তিনি অনিল মন্ডল ও পারুল মন্ডলের সন্তান এবং সাতক্ষীরার তালা থানার বাতুয়াডাঙ্গা এলাকার বাসিন্দা।

অভিযানে তার কাছ থেকে ১৪ বোতল উইন কোরেক্স সিরাপ উদ্ধার করা হয়।

এ ঘটনায় আড়ংঘাটা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

খুলনা আরও সংবাদ

খুলনায় এক মাসে গণপিটুনিতে তিন মৃত্যু

খুলনায় ডেঙ্গুতে একদিনে ৫ জনের মৃত্যু, নতুন ভর্তি ২৭৬

খুলনায় আ. লীগের মিছিল থেকে বিএনপি নেতার বাড়িতে গুলি

খুলনায় স্বামীর সঙ্গে মনোমালিন্যের পর স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

খুলনায় ডাবল মার্ডার মামলার আসামির তথ্যের ভিত্তিতে অস্ত্র উদ্ধার

বাংলাদেশের অগ্রযাত্রা বাঁধাগ্রস্ত করতে ফ্যাসিবাদের নানামুখী ষড়যন্ত্র তরুণ প্রজন্মকে রুখে দিতে হবে

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।