সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা বুধবার , ৩রা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৭ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
খুলনায় চোরাইকৃত স্বর্ণালংকার ও নগদ অর্থ উদ্ধার, নারী গ্রেফতার | চ্যানেল খুলনা

খুলনায় চোরাইকৃত স্বর্ণালংকার ও নগদ অর্থ উদ্ধার, নারী গ্রেফতার

খুলনার সোনাডাঙ্গা মডেল থানা পুলিশের বিশেষ অভিযানে চোরাইকৃত স্বর্ণালংকার ও নগদ অর্থসহ এক নারী আসামিকে গ্রেফতার করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, সোনাডাঙ্গা মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) অনিমেষ মন্ডলের নেতৃত্বে এবং এসআই (নিঃ) জীবেশ মন্ডলসহ সঙ্গীয় অফিসার ও ফোর্সের সহযোগিতায় এ অভিযান পরিচালিত হয়।

গত ২ মে রাত আনুমানিক ১২টা ২০ মিনিটে কেএমপির খানজাহান আলী থানাধীন যোগীপোল বাদামতলা এলাকা থেকে আসামি শারমিন আক্তার (৪৫)কে তার নিজ বাসা থেকে গ্রেফতার করা হয়। তিনি সিরাজুল ইসলাম ও মমতাজ বেগমের কন্যা এবং বাপ্পী বিশ্বাসের স্ত্রী।

গ্রেফতারের সময় আসামির হেফাজত থেকে চোরাইকৃত ১ ভরি ১৩ আনা ৪ রতি স্বর্ণালংকার এবং নগদ ১১ হাজার টাকা উদ্ধার করা হয়।

পরবর্তীতে গ্রেফতারকৃত আসামিকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ ।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

খুলনা আরও সংবাদ

পাইকগাছায় নদীর তীর থেকে শতবর্ষী বৃদ্ধের মরদেহ উদ্ধার ​

প্রয়োজনে টাকার বিনিময়ে প্লাস্টিক ও পলিথিনবর্জ্য সিটি কর্পোরেশন কিনে নিবে : কেসিসি প্রশাসক মঞ্জু

ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী খুলনা আসছেন মঙ্গলবার

হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো গ্রেনেড বাবুর ভাই জনিকে

কেসিসি মহানগরীকে সবুজায়নের জন্য উদ্যোগ নিয়েছে : নজরুল ইসলাম মঞ্জু

২৮ বছরের প্রথা ভেঙে কেডিএ চেয়ারম্যান পদে বেসামরিক নিয়োগ

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।