সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
লিটারে ৪ টাকা বাড়ল সয়াবিন তেলের দাম | চ্যানেল খুলনা

লিটারে ৪ টাকা বাড়ল সয়াবিন তেলের দাম

জ্বালানি তেলের পর এবার বোতলজাত ও খোলা, দুই ধরনের সয়াবিন তেলের দাম লিটারে ৪ টাকা বাড়িয়েছে সরকার। নতুন দরে প্রতি লিটার বোতলজাত সয়াবিন তেল ১৯৯ টাকা এবং খোলা তেল ১৭৯ টাকায় বিক্রি হবে।

বুধবার (২৯ এপ্রিল) সচিবালয়ে ভোজ্যতেলের বাজার পরিস্থিতি নিয়ে সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।

এর আগে বোতলজাত সয়াবিন তেলের দাম ছিল ১৯৫ টাকা এবং খোলা তেলের দাম ১৭৫ টাকা। নতুন সিদ্ধান্ত তাৎক্ষণিকভাবে কার্যকর হবে বলে জানানো হয়েছে।

দাম বাড়ানোর কারণ ব্যাখ্যা করে বাণিজ্যমন্ত্রী বলেন, আন্তর্জাতিক বাজারে ভোজ্যতেলের মূল্যবৃদ্ধি, ডলার বিনিময় হারজনিত চাপ এবং আমদানি ব্যয় বেড়ে যাওয়ায় এই সমন্বয় করা হয়েছে। তাঁর ভাষ্য, ‘বৈশ্বিক পরিস্থিতির প্রভাবে উৎস পর্যায়ে পণ্যের মূল্য বেড়েছে, যার প্রভাব দেশের বাজারেও পড়ছে।’

বাণিজ্য মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, আমদানিনির্ভর ভোজ্যতেলের বাজারে আন্তর্জাতিক বাজারদর বাড়লে স্থানীয় বাজারে চাপ তৈরি হয়। বিশেষ করে অপরিশোধিত সয়াবিন তেলের আমদানি ব্যয়, পরিবহন খরচ ও পরিশোধন ব্যয় বৃদ্ধির বিষয়টি দাম সমন্বয়ের পেছনে ভূমিকা রেখেছে।

সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে, বাজারে সরবরাহ স্বাভাবিক রাখতে এবং আমদানিকারকদের নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করতেই নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে। অন্যথায় বাজারে সরবরাহ বিঘ্নিত হওয়ার ঝুঁকি তৈরি হতে পারত।

ভোজ্যতেলের বাজার পরিস্থিতি নজরদারিতে রাখা হবে এবং অযৌক্তিক মজুত বা কৃত্রিম সংকট তৈরি হলে ব্যবস্থা নেওয়া হবে বলেও সংবাদ সম্মেলনে জানানো হয়।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

অর্থনীতি আরও সংবাদ

সোনার দাম ভরিতে কমল ৯ হাজার টাকা

একনেকে চীনা অর্থনৈতিক অঞ্চলসহ ৫ প্রকল্প অনুমোদন, ব্যয় ৭ হাজার কোটি টাকা

পরিবেশবান্ধব ব্যাটারি উৎপাদনে ২০৩০ সাল পর্যন্ত শুল্ক-কর ছাড়

পরিবেশ ও জলবায়ু খাতে বরাদ্দ বেড়েছে

ভুয়া রিপোর্টিংয়ে দুর্বল কোম্পানি ঢুকেছে পুঁজিবাজারে: অর্থমন্ত্রী

সোনার দাম কমল ২২১৫ টাকা

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।