সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা সোমবার , ১৪ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ , ২৭শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
কুয়েটে তিন দিনব্যাপী জাতীয় মেকানিক্যাল ফেস্টিভ্যাল ‘ইগনিশন-২০২৬’ এর সমাপনী অনুষ্ঠিত | চ্যানেল খুলনা

কুয়েটে তিন দিনব্যাপী জাতীয় মেকানিক্যাল ফেস্টিভ্যাল ‘ইগনিশন-২০২৬’ এর সমাপনী অনুষ্ঠিত

“ইগনাইট ইয়োর পটেনশিয়াল” প্রতিপাদ্যকে সামনে রেখে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট)-এর মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের আয়োজনে তিন দিনব্যাপী জাতীয় মেকানিক্যাল ফেস্টিভ্যাল ‘ইগনিশন-২০২৬’ সফলভাবে সমাপ্ত হয়েছে। ২৩ থেকে ২৫ এপ্রিল পর্যন্ত আয়োজিত এই ফেস্টিভ্যালের সমাপনী অনুষ্ঠান ২৫ এপ্রিল সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের অডিটরিয়ামে অনুষ্ঠিত হয়।

সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মুহাম্মদ মাছুদ। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ফেস্টিভ্যালের কনভেনর অধ্যাপক ড. মোহাম্মদ ইলিয়াছ ইনাম, কো-কনভেনর অধ্যাপক ড. মোহাম্মদ সুলতান মাহমুদ, পরিচালক (ছাত্রকল্যাণ) প্রফেসর ড. মোঃ হাসান আলী, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষকবৃন্দ এবং দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে আগত শিক্ষার্থীরা।

প্রধান অতিথির বক্তব্যে ভাইস-চ্যান্সেলর বলেন, “বর্তমান বিশ্বে প্রযুক্তিগত অগ্রগতির সঙ্গে তাল মিলিয়ে চলতে হলে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং শিক্ষার্থীদের উদ্ভাবনী দক্ষতা ও প্রয়োগভিত্তিক জ্ঞান অর্জন অত্যন্ত জরুরি। ‘ইগনিশন-২০২৬’ এর মতো আয়োজন শিক্ষার্থীদের সৃজনশীল চিন্তা বিকাশ, সমস্যা সমাধানের সক্ষমতা বৃদ্ধি এবং বাস্তবমুখী অভিজ্ঞতা অর্জনে কার্যকর ভূমিকা রাখে।” তিনি আরও উল্লেখ করেন, “এই ধরনের প্রতিযোগিতামূলক প্ল্যাটফর্ম শিক্ষার্থীদের মধ্যে পারস্পরিক সহযোগিতা, জ্ঞান বিনিময় এবং ভবিষ্যৎ শিল্পখাতের জন্য প্রস্তুত হতে সহায়তা করে।”

অনুষ্ঠানে আয়োজকদের পক্ষ থেকে বলা হয়, “এই ফেস্টিভ্যালের মাধ্যমে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের একত্রিত করে একটি উদ্ভাবনমুখী পরিবেশ সৃষ্টি করা হয়েছে, যা তাদের প্রযুক্তিগত চিন্তাধারাকে আরও সমৃদ্ধ করবে।” তারা আশা প্রকাশ করেন, ভবিষ্যতেও এ ধরনের আয়োজন আরও বৃহৎ পরিসরে অনুষ্ঠিত হবে।

তিন দিনব্যাপী এই ফেস্টিভ্যালে দেশের ২২টি বিশ্ববিদ্যালয় থেকে প্রায় এক হাজার শিক্ষার্থী অংশগ্রহণ করে তাদের মেধা, দক্ষতা ও উদ্ভাবনী চিন্তার স্বাক্ষর রাখেন। এবারের আয়োজনে মোট ৬ লক্ষ টাকার প্রাইজপুল বিজয়ীদের মাঝে হস্তান্তর করা হয়। ফেস্টিভ্যালে ‘সকারবট’ সেগমেন্টে চ্যাম্পিয়ন হয় ‘গ্ল্যাডিয়েটরস’ (আলিমুল্লাহ ইউনিভার্সিটি কলেজ), প্রথম রানার আপ ‘দ্য হোয়াইট টাইগার’ (কুয়েট) এবং দ্বিতীয় রানার আপ ‘রোবো বট ভি৩’ (এউএসটি)। ‘এলএফআর’ সেগমেন্টে চ্যাম্পিয়ন ‘ব্ল্যাক উলফ’; প্রথম রানার আপ যৌথভাবে ‘ডায়নামিক স্পার্ক’ ও ‘ব্লুপ্রিন্ট’ এবং দ্বিতীয় রানার আপ ‘ইউনিকোড উইজার্ডস’। বিজনেস কেস স্টাডিতে চ্যাম্পিয়ন ‘টিম পিকি ব্লাইন্ডার্স’; প্রথম রানার আপ ‘আনএক্সপেক্টেড গ্যাম্বিট’ এবং দ্বিতীয় রানার আপ ‘টিম নেকরোস’। অ্যাড মেকিং সেগমেন্টে চ্যাম্পিয়ন ‘টিম উন্নয়ন’; প্রথম রানার আপ ‘টিম ভাটার হোটেল’ এবং দ্বিতীয় রানার আপ ‘টিম মরিচিকা’। সিএডি কনটেস্টে চ্যাম্পিয়ন ‘স্টর্ম শ্যাডো’ (কুয়েট); প্রথম রানার আপ ‘মেকভেঞ্জেন্স’ (কুয়েট) এবং দ্বিতীয় রানার আপ ‘টিম জিন্দাবাদ’ (কুয়েট)। প্রজেক্ট শোকেসিংয়ে চ্যাম্পিয়ন ‘এডব্লিউজি’ (কুয়েট); প্রথম রানার আপ ‘আরসিএসসি টার্নারি’ (রাজশাহী কলেজ) এবং দ্বিতীয় রানার আপ ‘টিম ডবি’ (কুয়েট)। পোস্টার প্রেজেন্টেশনে চ্যাম্পিয়ন ‘টিম ঈগল আইজ’ (কুয়েট); প্রথম রানার আপ ‘ডায়নামিক ডুয়ো’ (কুয়েট) এবং দ্বিতীয় রানার আপ ‘এক্সোজেনেসিস’ (কুয়েট)। ৩ মিনিট থিসিসে চ্যাম্পিয়ন “থ্রি মিনিটস ইন দ্য পডিয়াম ইজ এ ভেরি লং টাইম” (কুয়েট), যা পিপলস চয়েস অ্যাওয়ার্ডও অর্জন করে; প্রথম রানার আপ ‘টিম ন্যানো মেক’ এবং দ্বিতীয় রানার আপ ‘টিম লুপহোল’ (উভয়ই কুয়েট)। মেকানিক্স অলিম্পিয়াডে চ্যাম্পিয়ন ইউসুফ সাদ (কুয়েট); প্রথম রানার আপ আব্দুর রাকিব (বুয়েট) এবং দ্বিতীয় রানার আপ জিত কুমার দে (কুয়েট)। অটোমোবাইল অলিম্পিয়াডে চ্যাম্পিয়ন হামিদ ইয়াসির শান্ত (কুয়েট); প্রথম রানার আপ রেদওয়ানুল আলম (কুয়েট) এবং দ্বিতীয় রানার আপ আব্দুর রাকিব (বুয়েট)। ফিফা সেগমেন্টে চ্যাম্পিয়ন মুহাম্মদ ইস্তিয়াক (কুয়েট); প্রথম রানার আপ আরাফাত চান্দান (কুয়েট) এবং দ্বিতীয় রানার আপ মুবাসসির আমিন (এনএসইউ)। কনটেন্ট রাইটিংয়ে চ্যাম্পিয়ন রোয়াইদা বিনতা আলী (কুয়েট); প্রথম রানার আপ হামিম আহমেদ (খুলনা বিশ্ববিদ্যালয়) এবং দ্বিতীয় রানার আপ কাজী ওয়াসিকুর রহমান (আইইউটি)। উল্লেখ্য, দেশের বিভিন্ন খ্যাতনামা প্রতিষ্ঠান এবারের ফেস্টিভ্যালকে পৃষ্ঠপোষকতা প্রদান করে। আয়োজকদের মতে, ‘ইগনিশন-২০২৬’ ভবিষ্যতে দেশের প্রকৌশল শিক্ষার্থীদের জন্য জ্ঞান-বিনিময়, উদ্ভাবন এবং প্রতিযোগিতামূলক দক্ষতা উন্নয়নের একটি কার্যকর প্ল্যাটফর্ম হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

https://channelkhulna.tv/

শিক্ষাঙ্গন আরও সংবাদ

খুলনায় এসএসসি ও সমমান পরীক্ষার প্রথম দিনে অনুপস্থিত ৩৬০ জন

তৃতীয়বারের মতো সংসদ সদস্য হচ্ছেন রাশেদা বেগম হীরা

দীর্ঘ যানজট, পায়ে হেঁটে কেন্দ্রে আসছেন অনেক পরীক্ষার্থী

ময়মনসিংহ বোর্ডে এসএসসিতে ৪৫ মিনিট অতিরিক্ত সময় পাবে ৫৯ পরীক্ষার্থী

২ ঘণ্টা আগেই হাজির পরীক্ষার্থীরা, সাড়ে ৮টা থেকেই মিলছে প্রবেশের সুযোগ

এই মন্ত্রণালয়ে যে দুর্নীতি করবে, ২৪ ঘণ্টা থাকতে পারবে না: শিক্ষামন্ত্রী

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।