সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
তালায় জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষ্যে কুইজ ও রচনা প্রতিযোগিতা | চ্যানেল খুলনা

তালায় জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষ্যে কুইজ ও রচনা প্রতিযোগিতা

“পুষ্টি বৈষম্যের দিন শেষ, গড়বো স্বনির্ভর বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পক্ষ থেকে জাতীয় পুষ্টি সপ্তাহ-২০২৬ উপলক্ষ্যে শহীদ কামেল মডেল হাইস্কুলে কুইজ ও রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

রবিবার (২৬ এপ্রিল) বেলা ১১টায় উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন তালা শহীদ কামেল মডেল হাইস্কুলের প্রধান শিক্ষক গাজী জাহিদুর রহমান।

প্রধান অতিথির বক্তব্য রাখেন তালা স্বাস্থ্য কমপ্লেক্সের ডাক্তার সবুজ বিশ্বাস। এ সময় আরও উপস্থিত ছিলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা মির্জা সাকিব, হাসপাতালের ভারপ্রাপ্ত স্যানিটারী ইন্সপেক্টর মোঃ খায়রুল ইসলাম, মেডিকেল টেকনোলজি ইপিআই শেখ সাহিদুর রহমান রিপন, অত্র বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক রেশমা খাতুন, সহকারী শিক্ষক মোঃ ইবাদুল গাজী ও মোঃ সাদিকুজ্জামান প্রমুখ। এ সময় জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উদ্যোগে এবং শিক্ষার্থীদের অংশগ্রহণে ‘খাদ্য ও পুষ্টি’ বিষয়ক কুইজ ও রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

সাতক্ষীরা আরও সংবাদ

সাতক্ষীরায় বড় কাকিমাকে হত্যার অভিযোগ ভাইপোর বিরুদ্ধে

সাতক্ষীরায় কলেজ ছাত্র জাকারিয়া হত্যা মামলার প্রধান আসামীসহ গ্রেপ্তার ২

সাতক্ষীরায় আসামি ছিনিয়ে পুলিশকে অবরুদ্ধ, গ্রেপ্তার ৩

সাতক্ষীরায় পানিতে ডুবে আপন দুই ভাই বোনের মৃত্যু

মরিয়মের মৃত্যুর তদন্ত ও বিচারের দাবিতে শ্যামনগরে বিক্ষোভ

সাতক্ষীরার কালিন্দী নদী সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, প্রতিহত বিজিবির

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।