সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
ঢাকায় ফিরেছেন এরশাদ | চ্যানেল খুলনা

ঢাকায় ফিরেছেন এরশাদ

চার দিনের ব্যক্তিগত সফর শেষে রংপুর থেকে রাজধানীতে ফিরেছেন জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ।

বুধবার বেলা ১১টায় এরশাদ রংপুর সেনানিবাস থেকে হেলিকপ্টারযোগে হযরত শাহ্জালাল আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশে রওয়ানা করেন।

বেলা ১২টার দিকে তাকে বহনকারী হেলিকপ্টারটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

তার সফরসঙ্গী হিসেবে ছিলেন বিরোধী দলীয় চিফ হুইপ ও জাতীয় পার্টির মহাসচিব মসিউর রহমান রাঙ্গা, জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য মেজর (অব.) মো. খালেদ আখতার ও হুসেইন মুহম্মদ এরশাদের ছেলে এরিক এরশাদ।

জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির চেয়ারম্যান পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদকে বিমানবন্দরে স্বাগত জানান জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য এসএম ফয়সল চিশতী, যুগ্ম সাংগঠনিক সম্পাদক কাজী আবুল খায়ের, কেন্দ্রীয় নেতা মামুনুর রহমান, নজরুল ইসলাম সরদার প্রমুখ।

বেলা পৌনে ১টার দিকে জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির চেয়ারম্যান পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদ বারিধারার প্রেসিডেন্ট পার্কে উপস্থিত হন। চারদিনের ব্যক্তিগত সফরে হুসেইন মুহম্মদ এরশাদ বিভিন্ন কর্মসূচিতে অংশ নেন।

এরশাদের ডেপুটি প্রেস সেক্রেটারি খন্দকার দেলোয়ার জালালী বিষয়টি নিশ্চিত করেছেন।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

রাজনীতি আরও সংবাদ

দেশে একদলীয় শাসন কায়েমের চেষ্টা করছে বিএনপি: জামায়াত আমির

বাজেটে এত বড় ছাড় আগে দেখতে পাইনি: মির্জা ফখরুল

স্বল্পোন্নত থেকে উন্নত দেশে উত্তরণের পথে চূড়ান্ত বাধা এই বাজেট: গোলাম পরওয়ার

বিভাজন নয়, বাংলাদেশ সৃষ্টির লক্ষ্য ধরেই দেশটাকে প্রতিষ্ঠিত করতে চায় বিএনপি: মির্জা ফখরুল

এই দেশের মানুষ জামায়াতকে ক্ষমতায় আনবে না: মির্জা ফখরুল

মালয়েশিয়ায় মির্জা আব্বাসকে দেখতে গেলেন গোলাম পরওয়ার

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।