সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা রবিবার , ৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
খুলনায় ডিউটিরত অবস্থায় পুলিশ সদস্যের আত্মহত্যা | চ্যানেল খুলনা

খুলনায় ডিউটিরত অবস্থায় পুলিশ সদস্যের আত্মহত্যা

খুলনায় রেলওয়ে পুলিশ লাইন্সে দায়িত্বরত অবস্থায় এক পুলিশ কনস্টেবল আত্মহত্যা করেছেন। শনিবার (১৮ এপ্রিল) ভোরে নগরের রেলওয়ে পুলিশ লাইন্সের অস্ত্রাগার এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত কনস্টেবলের নাম সম্রাট বিশ্বাস। তিনি গোপালগঞ্জ জেলার কাশিয়ানি উপজেলার পদ্মবিলা এলাকার শৈলেন বিশ্বাসের ছেলে। তার স্ত্রী পূজা বিশ্বাস সাতক্ষীরা জেলায় কর্মরত একজন নারী পুলিশ সদস্য।

পুলিশ সূত্র জানায়, ভোর আনুমানিক সাড়ে চারটার দিকে ম্যাগাজিন গার্ডে দায়িত্ব পালনকালে নিজের ব্যবহৃত চাইনিজ রাইফেল দিয়ে মাথায় গুলি করে আত্মহত্যা করেন তিনি। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

খবর পেয়ে খুলনা রেলওয়ে জেলার ঊর্ধ্বতন কর্মকর্তা এবং খুলনা মেট্রোপলিটন পুলিশের সোনাডাঙ্গা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়।

খুলনা রেলওয়ে পুলিশ সুপার আহমেদ মাইনুল হাসান জানান, সম্রাট বিশ্বাস গত বছরের তিন নভেম্বর যোগদান করেন। দায়িত্ব পালনে তিনি ছিলেন নিয়মিত ও শৃঙ্খলাবদ্ধ। তবে কী কারণে তিনি আত্মহত্যা করেছেন তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

তিনি আরও জানান, ভোর চারটা থেকে ছয়টা পর্যন্ত তার ডিউটি ছিল। ডিউটির সময়ই তিনি নিজের অস্ত্র ব্যবহার করে আত্মহত্যা করেন বলে প্রাথমিকভাবে জানা গেছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে এবং তার পরিবারের সদস্যদের খবর দেওয়া হয়েছে।

https://channelkhulna.tv/

আজকের টপিক্স আরও সংবাদ

খুলনাকে হামমুক্ত করতে টিকাদান কর্মসূচি শুরু হচ্ছে সোমবার থেকে

খুলনায় একদিনে হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ৯৭ শিশু

দালালের ফাঁদে না পড়ার আহ্বান, পুলিশে নিয়োগ হবে শতভাগ মেধায়

খুলনায় আনন্দঘন পরিবেশে বাংলা নববর্ষ উদযাপন

২৪ ঘণ্টায় খুলনায় আরও ১ শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি ৯০

খালিশপুরে ছুরিকাঘাতে তাতীদল সভাপতির মৃত্যু

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।