সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
কর্ণফুলী নদীতে অভিযান : ৬২ লাখ টাকার বিদেশি সিগারেট-শুঁটকিসহ আটক ১৬ | চ্যানেল খুলনা

কর্ণফুলী নদীতে অভিযান : ৬২ লাখ টাকার বিদেশি সিগারেট-শুঁটকিসহ আটক ১৬

চট্টগ্রামে শুল্ক-কর ফাঁকি দিয়ে আনা বিপুল পরিমাণ বিদেশি সিগারেট ও শুঁটকি জব্দ করেছে কোস্ট গার্ড। এ সময় পাচার কাজে ব্যবহৃত দুটি কার্গো বোটসহ ১৬ জনকে আটক করা হয়েছে। জব্দ করা পণ্যের আনুমানিক মূল্য প্রায় ৬২ লাখ টাকা বলে জানা গেছে। কোস্ট গার্ড সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, শুল্ক-কর ফাঁকি দিয়ে বিপুল পরিমাণ বিদেশি সিগারেট কর্ণফুলী নদী দিয়ে চট্টগ্রাম শহরে প্রবেশ করতে পারে। এ তথ্যের ভিত্তিতে সোমবার (১৩ এপ্রিল) বিকেলে কর্ণফুলী থানার ব্রিজঘাট সংলগ্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে কোস্ট গার্ড বেস চট্টগ্রাম।

অভিযান চলাকালে সন্দেহজনক দুটি কার্গো বোটে তল্লাশি চালিয়ে প্রায় ৩ লাখ শলাকা বিভিন্ন ব্র্যান্ডের বিদেশি সিগারেট এবং ২ হাজার ৬০০ কেজি শুঁটকি উদ্ধার করা হয়। একই সঙ্গে পাচার কাজে জড়িত ১৬ জনকে আটক করা হয়েছে। কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লে. কমান্ডার বিএন সুমন আল মুকিত জানান, জব্দ করা পণ্য ও আটক ব্যক্তিদের আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য পতেঙ্গা মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

জাতীয় আরও সংবাদ

মসজিদ-মন্দিরে সমান অনুদান দেওয়া হচ্ছে: অর্থ ও পরিকল্পনামন্ত্রী

দেশকে অস্থিতিশীল করতে কেউ কেউ গুজব রটাচ্ছে: প্রধানমন্ত্রী

সংসদীয় ব্যবস্থার আধুনিকায়নে ভারতের সহযোগিতা চান ডেপুটি স্পিকার

বোয়িং কেনায় ধন্যবাদ, তারেক রহমানের সঙ্গে শিগগির সাক্ষাতের আশা ট্রাম্পে

খুব অল্প সময়েই কমবে লোডশেডিং: প্রধানমন্ত্রীর উপদেষ্টা

শিশু আছিয়া হত্যা মামলায় আসামি হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।