সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা সোমবার , ৩০শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ , ১৩ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
তালায় উত্তরণের প্রকল্প অবহিতকরণ সভা অনুষ্ঠিত | চ্যানেল খুলনা

তালায় উত্তরণের প্রকল্প অবহিতকরণ সভা অনুষ্ঠিত

সাতক্ষীরার তালায় বেসরকারি উন্নয়ন সংস্থা উত্তরণের Seeds of Resilience প্রকল্পের উদ্যোগে উপজেলা পর্যায়ে প্রকল্প অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৩ এপ্রিল) সকালে উপজেলা প্রাণিসম্পদ অফিসের হল রুমে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তালা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ভারপ্রাপ্ত নির্বাহী অফিসার রাহাত খান।

উত্তরণের প্রকল্পের সমন্বয়কারী রাউফুর আদনানের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তালা উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডাঃ মাছুম বিল্লাহ, কৃষি সম্প্রসারণ অফিসার জিএম শাওন, সমাজসেবা অফিসার মোঃ আরিফুজ্জামান, সহকারী যুব উন্নয়ন অফিসার মোঃ আমিরুল ইসলাম, মহিলা বিষয়ক অফিসের দেবকী রানী, এডুকো বাংলাদেশ এর প্রকল্প কর্মকর্তা মোনালিসা বিশ্বাস, মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ মোঃ আব্দুর রহমান, মুক্তিযোদ্ধা আলাউদ্দীন জোয়ার্দ্দার, তালা সদর ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান শেখ আব্দুর রাজ্জাক, উপজেলা নাগরিক কমিটির সাধারণ সম্পাদক সফিকুল ইসলাম, অধ্যাপক রেজাউল ইসলাম, তালা প্রেসক্লাবের সভাপতি সেলিম হায়দার, সিনিয়র সহ-সভাপতি গাজী জাহিদুর রহমান, যুগ্ন-সম্পাদক মোস্তাফিজুর রহমান রেন্টু, দপ্তর সম্পাদক শফিকুল ইসলাম, রিপোটার্স ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক বিএম জুলফিকার রায়হান, উপজেলা পানি কমিটির সাধারণ সম্পাদক মীর জিল্লুর রহমান, ইউপি সদস্য শিরিনা খাতুন, উত্তরণ কর্মকর্তা দিলীপ সানা, তানিয়া আক্তার, মোঃ গোলাম হোসেন, গণ-গ্রন্থাগারের মোঃ আফজাল হোসেন প্রমুখ।

এ সময় মাল্টিমিডিয়ার মাধ্যমে প্রকল্পের লক্ষ্য ও উদ্দেশ্য উপস্থাপন করেন উত্তরণের প্রকল্পের সমন্বয়কারী রাউফুর আদনান।

https://channelkhulna.tv/

সাতক্ষীরা আরও সংবাদ

তালায় ৩ পুরুষের বসতভিটায় বাড়িঘর ভাঙচুর, স্বর্ণালঙ্কার ও নগদ টাকা চুরির অভিযোগ

তালায় ২য় শ্রেণির ছাত্রীকে মারধরের অভিযোগে প্রধান শিক্ষক অবরুদ্ধ

সাতক্ষীরায় ৭ হাজার লিটার পেট্রোলসহ তেলবাহী লরি আটক

তালায় ১০ লাখ টাকার টাইলস রাস্তা: ১৫ দিনেই উঠে যাচ্ছে টাইলস

তালায় সরকারি রাস্তা কেটে ঘের সম্প্রসারণের অভিযোগ

তালায় গৃহবধূর লাশ উদ্ধার, হত্যা না আত্মহত্যা দ্বিধায় পরিবার

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।