সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা সোমবার , ১১ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ , ২৫শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ
হাজী আব্দুল হামিদ মাধ্যমিক বিদ্যালয়ে ২ দিনব্যাপী বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন | চ্যানেল খুলনা

হাজী আব্দুল হামিদ মাধ্যমিক বিদ্যালয়ে ২ দিনব্যাপী বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

বাগেরহাটের ফকিরহাট সদরের সাতশৈয়া গ্রামে অবস্থিত ঐতিহ্যবাহী হাজী আব্দুল হামিদ মাধ্যমিক বিদ্যালয়ে ২ দিনব্যাপী বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা-২০২৬ উদ্বোধিত হয়েছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) সকাল ১০টায় বার্ষিক এ ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার শুভ উদ্বোধন করেন ফকিরহাট উপজেলা বিএনপির সভাপতি শেখ কামরুল ইসলাম গোরা। শান্তির প্রতিক পায়রা উড়িয়ে বিদ্যালয়ের খেলার মাঠে আনন্দঘন ও উৎসব মুখর পরিবেশে উদ্বোধিত হয় দুইদিন ব্যাপী এ অনুষ্ঠান। এর আগে জাতীয় সংগীত পরিবেশনের সংগে জাতীয় ও অলিম্পিক পতাকা উত্তোলন করা হয়।ক্রীড়া প্রতিযোগিতার শুরুতে প্রজ্বলন করা হয় অলিম্পিক মশাল এবং তা ক্রীড়া প্রতিযোগিতার মাঠ প্রদক্ষিণ করে।

উদ্বোধনী অনুষ্ঠানে আট্টাকা কেরামত আলী পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক ঢালী আবদুল মালেক, বিশিষ্ট সমাজ সেবক সেখ সিদ্দিকুর রহমান, জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সহ-সাধারন সম্পাদক শেখ আ: সালাম সহ আমন্ত্রিত অন্যান্য অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন।

সহকারী প্রধান শিক্ষক সৈয়দ শাহ এলান এর তত্বাবধানে ও সিনিয়র শিক্ষক নীলয় কুমার রায় চৌধুরীর সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন প্রধান শিক্ষক সরদার হাফিজুর রহমান।

এ সময় প্রধান অতিথি ও অন্যান্য অতিথিদের ফুলেল শুভেচ্ছা জানানো হয় এবং ব্যাজ পরানো হয়। দুইদিন ব্যাপী ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধনীতে বিদ্যালয়ের অন্যান্য শিক্ষক- শিক্ষিকা ও কর্মচারীবৃন্দ, স্কুল শিক্ষার্থী ও ক্রীড়ামোদী অসংখ্য অভিভাবক উপস্থিত ছিলেন।

https://channelkhulna.tv/

বাগেরহাট আরও সংবাদ

চিতলমারীতে গাঁজাসহ আটক তরুণ মুচলেকায় মুক্ত

সুন্দরবনে বনদস্যু করিম শরীফ বাহিনীর দুই সদস্য আটক, উদ্ধার ৪ জেলে

জাপান-কোরিয়াগামী যুবকদের ভাষা ও ট্রেডভিত্তিক দক্ষতায় ফকিরহাটে স্মার্ট স্কিল প্রশিক্ষণ সম্পন্ন

সুন্দরবনে করিম শরীফ বাহিনীর ৩ সদস্য আটক, অস্ত্র ও গুলিসহ উদ্ধার ৪ জিম্মি জেলে

সুন্দরবনে অস্ত্র ও গুলিসহ বনদস্যু ‘মেজ জাহাঙ্গীর’ আটক

ফকিরহাটে মেধাবী শিক্ষার্থীদের শিক্ষা বৃত্তি প্রদান

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।