সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা রবিবার , ১০ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ , ২৪শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ
ঢাকায় বজ্রসহ বৃষ্টির আভাস, ঝোড়ো হাওয়ার সতর্কতা | চ্যানেল খুলনা

ঢাকায় বজ্রসহ বৃষ্টির আভাস, ঝোড়ো হাওয়ার সতর্কতা

ঢাকায় আজ বজ্রসহ বৃষ্টির আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর, সঙ্গে রয়েছে দমকা ও ঝোড়ো হাওয়ার সতর্কতা। আজ সকাল থেকে পরবর্তী কয়েক ঘণ্টায় রাজধানী ও আশপাশের এলাকায় আকাশ আংশিক মেঘলা থাকতে পারে এবং বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে পূর্বাভাসে জানানো হয়েছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) অধিদপ্তরের ঝড় সতর্কীকরণ কেন্দ্র থেকে প্রকাশিত সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার ঢাকা ও আশপাশের এলাকার আবহাওয়ার পূর্বাভাসে এমন তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, আজ সকাল থেকে পরবর্তী ৬ ঘণ্টায় আংশিক মেঘলা আকাশ থাকতে পারে। একইসঙ্গে দক্ষিণ ও দক্ষিণ-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। তবে পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, দিনের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমে যেতে পারে। আজ সকাল ৬টায় ঢাকার তাপমাত্রা ছিল ২২ ডিগ্রি সেলসিয়াস এবং সে সময় বাতাসের আর্দ্রতা ছিল ৯১ শতাংশ। বুধবার ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ৩১ ডিগ্রি সেলসিয়াস এবং আজকের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২০ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আজ সূর্যাস্ত হবে সন্ধ্যা ৬টা ১৮ মিনিটে এবং শুক্রবার সূর্যোদয় হবে ভোর ৫টা ৪২ মিনিটে। এদিকে গত ২৪ ঘণ্টায় ঢাকায় ১৪ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

https://channelkhulna.tv/

জাতীয় আরও সংবাদ

এক মাসের মধ্যে রামিসা হত্যাকারীর সর্বোচ্চ শাস্তি নিশ্চিত হবে: প্রধানমন্ত্রী

স্থানীয় নির্বাচনে থাকছে না পোস্টার-ইভিএম-প্রবাসী ভোট

‘১০ বছরে দেশে ২১১৩ যৌন হয়রানি, ৯২৯৫ ধর্ষণ’

র‍্যাব আগের মতো থাকছে না, বদলে যাচ্ছে নাম ও আইন : তথ্য উপদেষ্টা

জ্বালানি সহযোগিতায় বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের সমঝোতা স্মারক সই

পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের সভাপতি মোসলেহ উদ্দিন, সম্পাদক শামীমা

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।