সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা বৃহস্পতিবার , ২৬শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ , ৯ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
খুলনায় ট্রাকভর্তি গাঁজা ও মদসহ ২ মাদক কারবারি গ্রেফতার | চ্যানেল খুলনা

খুলনায় ট্রাকভর্তি গাঁজা ও মদসহ ২ মাদক কারবারি গ্রেফতার

নগরের দৌলতপুর এলাকায় অভিযান চালিয়ে ২২ কেজি ৫০০ গ্রাম গাঁজা, ২ বোতল বিদেশি মদ ও একটি ট্রাকসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে কেএমপি’র দৌলতপুর থানা পুলিশ।

বুধবার (৮ এপ্রিল) রাত ২টা ৩০ মিনিটে যশোর-খুলনা মহাসড়কের মুহসিন মোড় এলাকায় চেকপোস্ট বসিয়ে অভিযান চালানো হয়।

এ সময় একটি ট্রাককে থামার সংকেত দিলে চালক তা অমান্য করে পালানোর চেষ্টা করে। পরে ট্রাকটি আটক করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন, মো. সুমন মিনা (৩০) ও ইমবাত আলী ওরফে জনি মাতবর (৩৪)। তাদের উভয়ের বাড়ি খুলনার দৌলতপুর এলাকায়।

পুলিশ জানায়, ট্রাকের কেবিন তল্লাশি করে ২২ কেজি ৫০০ গ্রাম গাঁজা ও ২ বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়।

এ ঘটনায় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।

https://channelkhulna.tv/

খুলনা মহানগর আরও সংবাদ

মধ্যপ্রাচ্য যুদ্ধের প্রভাবে জ্বালানি সংকট: নবায়নযোগ্য শক্তিতে রূপান্তরের দাবি ফেড-এর

মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে কেসিসি’র কর্মসূচি

খুলনায় যথাযোগ্য মর্যাদায় পবিত্র ঈদ-উল-ফিতর উদযাপন

কেসিসির প্রশাসক মঞ্জুকে স্বাগত জানাতে প্রস্তুত নগর ভবন

খুলনায় আ’লীগ অফিসে জাতীয় পতাকা উত্তোলন, বঙ্গবন্ধু ও শেখ হাসিনার প্রতিকৃতিতে মাল্যদান

জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে কোন সংশয় নেই : স্বরাষ্ট্র উপদেষ্টা

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।