
নড়াইলের হারুন মোল্যা (৪৩) ও তার স্ত্রী আদুরি বেগম (৩০) নামে দুইজনকে ইয়াবাসহ গ্রেফতার করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর। এসময় তাদের কাছ থেকে ২১০ পিস ইয়াবা ও মাদক বিক্রির নগদ ১৩ হাজার টাকা জব্দ করা হয়।
মঙ্গলবার (৭ এপ্রিল) দুপুরের দিকে লোহাগড়া উপজেলার জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের একটি দল উপজেলার লাহুড়িয়া ইউনিয়নের কচুবাড়িয়া গ্রামে অভিযান চালায়। অভিযানে ওই গ্রামের হারুন মোল্যার বাড়ি থেকে ইয়াবাসহ হারুন মোল্যা ও তার স্ত্রী আদুরী বেগমকে গ্রেফতার করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন, জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের পরিদর্শক আব্দুল মান্নান।
গ্রেফতার ব্যক্তিরা লোহাগড়া উপজেলার লাহুড়িয়া ইউনিয়নের কচুবাড়িয়া গ্রামের বাসিন্দা।
নড়াইল জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের পরিদর্শক আব্দুল মান্নান জানান, গ্রেফতারদের বিরুদ্ধে লোহাগড়া থানায় মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করা হয়েছে। মাদকের বিরুদ্ধে আমাদের এ অভিযান চলমান থাকবে।


