সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা বুধবার , ২৫শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ , ৮ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
এপস্টেইন ফাইলে নাম আসায় কড়া জবাব জিজি হাদিদের | চ্যানেল খুলনা

এপস্টেইন ফাইলে নাম আসায় কড়া জবাব জিজি হাদিদের

নিজের এবং বোন বেলা হাদিদের নাম আসা নিয়ে অবশেষে নীরবতা ভেঙেছেন বিশ্বখ্যাত মডেল জিজি হাদিদ। এই নথিতে নাম থাকাকে ‘বিব্রতকর’ আখ্যা দিয়ে তিনি জানিয়েছেন, ওই ‘ঘৃণ্য’ ব্যক্তির সঙ্গে তার বা তার বোনের কোনোকালেই কোনো সম্পর্ক ছিল না।

যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ থেকে প্রকাশিত ২০১৫ সালের একটি ইমেইল চালাচালিতে এই দুই মডেল বোনের নাম উঠে আসে। সেখানে এক অজ্ঞাত ব্যক্তি এপস্টেইনের কাছে জানতে চেয়েছিলেন, ৩০ বছর বয়সী জিজি এবং ২৯ বছর বয়সী বেলা কীভাবে এত বড় মডেল হলেন। জবাবে এপস্টেইন লিখেছিলেন, ‘তারা নির্দেশ মেনে চলে, বিষয়টি এতটাই সহজ।’ bএই তথ্য প্রকাশ্যে আসার পর গত ২৯ মার্চ জিজির ইনস্টাগ্রামে এক অনুসারী তার নীরবতা নিয়ে সমালোচনা করলে জিজি এই বিষয়ে নিজের অবস্থান পরিষ্কার করেন।

জিজি হাদিদ জানান, কোনোদিন দেখা না হওয়া একজন মানুষ তাকে নিয়ে এভাবে কথা বলছে—এটি দেখা খুবই ভয়াবহ। বিশেষ করে এমন একটি নেতিবাচক প্রেক্ষাপটে। বলেন, ‘আমি এতদিন মন্তব্য করিনি কারণ আমি চাইনি প্রকৃত ভুক্তভোগীদের গল্পগুলো আমার কারণে আড়ালে পড়ে যাক। তবে এখন মনে হচ্ছে বিষয়টি পরিষ্কার করা জরুরি। যখন ওই ইমেইল লেখা হয়েছিল তখন আমার বয়স ছিল ২০-২১ বছর। সেই ফাইলে নিজের নাম থাকাটা ডিস্টার্বিং। আমি স্পষ্টভাবে বলতে চাই, ওই জঘন্য মানুষের সঙ্গে আমার কখনোই কোনো সংশ্লিষ্টতা ছিল না।’নিজের ক্যারিয়ার প্রসঙ্গে জিজি আরও বলেন, তিনি সুবিধাপ্রাপ্ত পরিবারে বড় হলেও তার বাবা-মা তাকে কঠোর পরিশ্রমের মূল্য শিখিয়েছেন। ২০১২ সালে মডেলিং এজেন্সির সঙ্গে চুক্তিবদ্ধ হওয়ার পর থেকে প্রতিটি মুহূর্ত তিনি নিজের যোগ্যতায় অর্জন করেছেন।

উল্লেখ্য, জেফরি এপস্টেইন ছিলেন একজন দণ্ডপ্রাপ্ত যৌন অপরাধী। ২০০৮ থেকে ২০১৯ সালের মধ্যে অসংখ্য নারী তার বিরুদ্ধে যৌন নির্যাতনের অভিযোগ আনেন। ২০১৯ সালের জুলাই মাসে অপ্রাপ্তবয়স্কদের পাচার ও ষড়যন্ত্রের অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়। ওই বছরের ১০ আগস্ট বিচার চলাকালীন জেলখানায় আত্মহত্যা করেন এই বিতর্কিত ধনকুবের। সম্প্রতি তার সংশ্লিষ্ট ফাইলগুলো জনসমক্ষে আসায় বিশ্বজুড়ে নতুন করে তোলপাড় শুরু হয়েছে।

https://channelkhulna.tv/

আন্তর্জাতিক আরও সংবাদ

যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধবিরতির পর তেলের দাম কমলো প্রায় ১৪ শতাংশ

‘আমাদের সম্পূর্ণ ও সর্বাত্মক বিজয় হয়েছে,’ দাবি ট্রাম্পের

আজ রাতেই ইরান সভ্যতার মৃত্যু হতে পারে: ট্রাম্প

ইরানের সুপ্রিম লিডার মোজতবা গুরুতর আহত, আছেন অজ্ঞান অবস্থায়

ইরানকে এক রাতে তছনছ করে দেওয়া হতে পারে, সেটি হতে পারে কাল রাতে

হরমুজ থেকে ইরানকে টোল নিতে দেব না, টোল নেব আমরা

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।