সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
খুলনায় জাল সনদে চাকরি ও অর্থ আত্মসাতের দায়ে দুই ব্যক্তির কারাদণ্ড | চ্যানেল খুলনা

খুলনায় জাল সনদে চাকরি ও অর্থ আত্মসাতের দায়ে দুই ব্যক্তির কারাদণ্ড

খুলনায় দুর্নীতি দমন কমিশন (দুদক) দায়ের করা দুটি পৃথক মামলায় আদালতের রায়ে শিক্ষাগত সনদ জালিয়াতি ও অর্থ আত্মসাতের অভিযোগে দুই ব্যক্তিকে বিভিন্ন মেয়াদের কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়েছে।

সোমবার (৩০ মার্চ) খুলনা বিভাগীয় স্পেশাল জজ আদালতের বিচারক মোঃ আশরাফুল ইসলাম এ রায় ঘোষণা করেন।

প্রথম মামলায় খুলনা সিটি গার্লস কলেজের প্রভাষক ওমর ফারুককে শিক্ষাগত যোগ্যতার সনদপত্র জালিয়াতির মাধ্যমে চাকরি নেওয়ার অভিযোগে মোট ৬ বছর কারাদণ্ড দেওয়া হয়েছে। পাশাপাশি তাকে ১৩ লাখ টাকা অর্থদণ্ডও দেওয়া হয়।

আদালত সূত্রে জানা গেছে, জাল সনদের মাধ্যমে চাকরি নিয়ে তিনি যে বেতন ও আর্থিক সুবিধা গ্রহণ করেছেন, তা আত্মসাৎ হিসেবে গণ্য করে এই অর্থ জরিমানা নির্ধারণ করা হয়েছে। আদালত আরও নির্দেশ দেন, এই অর্থ পরিশোধে ব্যর্থ হলে তাকে অতিরিক্ত ৬ মাসের কারাদণ্ড ভোগ করতে হবে।

রায় ঘোষণার সময় আসামি ওমর ফারুক আদালতে উপস্থিত ছিলেন।

অপর একটি মামলায় বাগেরহাটের বাসিন্দা কল্যাণ অধিকারীকে একটি বাড়ি একটি খামার প্রকল্পের প্রায় ১১ লাখ টাকা আত্মসাতের অভিযোগে দুটি ধারায় যথাক্রমে ৩ বছর ও ৭ বছর কারাদণ্ড দেওয়া হয়েছে। যা মিলিয়ে মোট ১০ বছরের সাজা।

তবে রায় ঘোষণার সময় তিনি পলাতক ছিলেন। আদালত তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানা গেছে।

দুদকের পাবলিক প্রসিকিউটর মোঃ মোফাক্কার হোসেন মনি জানান, এই রায় দুর্নীতির বিরুদ্ধে একটি শক্ত বার্তা বহন করে। তিনি বলেন, যারা জালিয়াতি বা আত্মসাতের মাধ্যমে অবৈধ সুবিধা নেওয়ার চেষ্টা করবে, তাদের আইনের আওতায় এনে শাস্তি নিশ্চিত করা হবে।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

খুলনা আরও সংবাদ

খুলনায় ডেঙ্গুতে একজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৩

২৬ নং ওয়ার্ড জামায়াতের বৃক্ষরোপন ও গাছের চারা বিতরণ

উন্নয়ন প্রকল্পের কাজ নির্ধারিত সময়ের মধ্যে দ্রুত শেষ করার নির্দেশনা খুলনা জেলা প্রশাসকের

খুলনায় নির্জনা হত্যা: আদালতে বাবার দায় স্বীকার, কারাগারে পাঠানোর নির্দেশ

খুবিতে জলবায়ু সহনশীল কৃষি ও খাদ্য নিরাপত্তা বিষয়ক প্রকল্পের ইনসেপশন ওয়ার্কশপ অনুষ্ঠিত

খুলনা মহানগর যুবদলের নবগঠিত কমিটির নেতৃবৃন্দের সঙ্গে শুভেচ্ছা বিনিময়

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।