সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা সোমবার , ১১ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ , ২৫শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ
ঈদের পর দেশের বাজারে আবারো কমলো সোনার দাম | চ্যানেল খুলনা

ঈদের পর দেশের বাজারে আবারো কমলো সোনার দাম

দেশের বাজারে সোনার দাম কমেছে। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) জানিয়েছে, আন্তর্জাতিক বাজারে তেজাবি সোনার (পিওর গোল্ড) মূল্য হ্রাস পাওয়ায় দেশের বাজারেও দাম কমিয়ে সোনার নতুন মূল্যতালিকা নির্ধারণ করা হয়েছে। বুধবার (২৫ মার্চ) সকাল ৯টা ৩০ মিনিটে বাজুস স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিংয়ের এক জরুরি সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়।

সভা শেষে বাজুস এক বিজ্ঞপ্তিতে জানায়, নতুন দর আজ সকাল ১০টা থেকে কার্যকর হয়েছে এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তা বহাল থাকবে।

বাজুসের নতুন নির্ধারিত দামে ২২ ক্যারেটের সোনা প্রতি ভরি ২ লাখ ৪১ হাজার ৪৮০ টাকা। ২১ ক্যারেট সোনার দাম প্রতি ভরি ২ লাখ ৩০ হাজার ৪৯৭ টাকা এবং ১৮ ক্যারেট সোনার দাম প্রতি ভরি ১ লাখ ৯৭ হাজার ৫২৫ টাকা নির্ধারণ করা হয়েছে। এ ছাড়া সনাতন পদ্ধতির সোনার দাম প্রতি ভরি ১ লাখ ৬০ হাজার ৮৭৫ টাকা।

অন্যদিকে রুপার দাম ২২ ক্যারেট প্রতি ভরি ৫ হাজার ৩৬৫ টাকা, ২১ ক্যারেট প্রতি ভরি ৫ হাজার ১৩২ টাকা এবং ১৮ ক্যারেট রুপা প্রতি ভরি ৪ হাজার ৪৩২ টাকা নির্ধারণ করা হয়েছে। সনাতন পদ্ধতির রুপার দাম প্রতি ভরি ৩ হাজার ৩২৫ টাকা।

বাজুস জানিয়েছে, নির্ধারিত এই দামের সঙ্গে সরকার নির্ধারিত ৫ শতাংশ ভ্যাট যোগ হবে এবং সব জুয়েলারি প্রতিষ্ঠানে তা প্রযোজ্য হবে।

https://channelkhulna.tv/

অর্থনীতি আরও সংবাদ

সোনার দাম কমল ২২১৫ টাকা

যমুনা সেতুর পরিত্যক্ত রেললাইন যুক্ত হবে সড়কে, চীনা প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি সাক্ষর

১০ দিনে ১২৮ কোটি ডলার রেমিট্যান্স

৮০০ কোটি ডলার ‘উত্তরাধিকার কর’ দিল স্যামসাং পরিবার, বাংলাদেশেও বাস্তবায়নের পরিকল্পনা

লিটারে ৪ টাকা বাড়ল সয়াবিন তেলের দাম

সোনা ও রুপার দাম কমেছে

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।