সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
খুলনায় নিখোঁজের ১২ ঘণ্টা পর শিশুর মরদেহ উদ্ধার | চ্যানেল খুলনা

খুলনায় নিখোঁজের ১২ ঘণ্টা পর শিশুর মরদেহ উদ্ধার

খুলনায় নিখোঁজের প্রায় ১২ ঘণ্টা পর সাড়ে চার বছর বয়সী শিশু জান্নাতুল মাওয়ার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার রাত ২টার দিকে হরিণটানা গেট সংলগ্ন একটি ফাঁকা স্থান থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত জান্নাতুল মাওয়া নগরীর লবণচরা থানাধীন রায়পাড়া কালভার্ট এলাকার বাসিন্দা শাহাজালালের মেয়ে।

লবণচরা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. তুহিনুজ্জামান জানান, সোমবার দুপুরে বাবা-মায়ের সঙ্গে ছোট মামার বিয়ের দাওয়াতে অংশ নিতে সাচিবুনিয়া মোহাম্মদপুর এলাকায় যায় মাওয়া। সেখানে দূর সম্পর্কের এক আত্মীয়, তোতা মিয়া, তাকে আইসক্রিম খাওয়ানোর কথা বলে ডেকে নিয়ে যায়।

পরবর্তীতে মেয়ের ফিরে আসতে দেরি হলে মা মোবাইল ফোনে যোগাযোগ করেন। অপর প্রান্ত থেকে জানানো হয়, মাওয়া আইসক্রিম খাচ্ছে এবং ফিরতে কিছুটা দেরি হবে। এরপর থেকেই অভিযুক্ত তোতা মিয়ার ফোন বন্ধ পাওয়া যায়।

দুপুরের পর থেকে পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও শিশুটির সন্ধান না পেয়ে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন। পরে গভীর রাতে অভিযুক্ত ব্যক্তি হোয়াটসঅ্যাপে একটি বার্তা পাঠিয়ে শিশুটির অবস্থান জানায়।

পরে রাত ২টার দিকে পুলিশ ও পরিবারের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে শিশুটির মরদেহ উদ্ধার করে। এ সময় তার গলায় রশি পেঁচানো ছিল। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, শ্বাসরোধ করে তাকে হত্যা করা হয়েছে। এছাড়া তার শরীরে বিভিন্ন আঘাতের চিহ্ন পাওয়া গেছে।

পুলিশ জানায়, অভিযুক্তকে গ্রেপ্তারের জন্য বিভিন্ন স্থানে অভিযান চালানো হচ্ছে।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

খুলনা আরও সংবাদ

খুলনায় এক মাসে গণপিটুনিতে তিন মৃত্যু

খুলনায় ডেঙ্গুতে একদিনে ৫ জনের মৃত্যু, নতুন ভর্তি ২৭৬

খুলনায় আ. লীগের মিছিল থেকে বিএনপি নেতার বাড়িতে গুলি

খুলনায় স্বামীর সঙ্গে মনোমালিন্যের পর স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

খুলনায় ডাবল মার্ডার মামলার আসামির তথ্যের ভিত্তিতে অস্ত্র উদ্ধার

বাংলাদেশের অগ্রযাত্রা বাঁধাগ্রস্ত করতে ফ্যাসিবাদের নানামুখী ষড়যন্ত্র তরুণ প্রজন্মকে রুখে দিতে হবে

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।