সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা রবিবার , ২০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ , ৩রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ
ফকিরহাটে খাল খনন কাজের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী ড. শেখ ফরিদুল ইসলাম | চ্যানেল খুলনা

ফকিরহাটে খাল খনন কাজের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী ড. শেখ ফরিদুল ইসলাম

পরিবেশ রক্ষা ও জলবায়ু সহনশীলতা জোরদারে বিএনপির ইশতেহারে ঘোষিত অঙ্গীকার ‘দেশব্যাপী নদী-নালা-খাল, জলাধার খনন ও পুনঃখনন’ কর্মসূচির অংশ হিসেবে বাগেরহাটের ফকিরহাটে খাল পুঃখনন কাজের উদ্বোধন করেছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী লায়ন শেখ ফরিদুল ইসলাম-এমপি।

সোমবার (১৬ মার্চ) দুপুর ১টায় বাগেরহাটের ফকিরহাট উপজেলার বাহিরদিয়া ইউনিয়নের ‘সাতবাড়িয়া খাল’ পুনঃখননের মাধ্যমে এ কর্মসূচির উদ্বোধন করেন তিনি।

উপজেলার সাতবাড়িয়ায় ৬ কিলোমিটার দৈর্ঘ্য ৪৫ ফুট চওড়া ও প্রায় ১০ ফুট গভীর করে খালের পুনঃখনন কাজ বিএডিসির মাধ্যমে সম্পন্ন করা হবে। এতে ওই এলাকার ৬৫০ হেক্টর জমি আবাদের আওতায় এসে ১ হাজার ৫০০ জন কৃষক উপকৃত হবেন বলে উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে।

এর আগে বেলা ১১টার দিকে উপজেলার গাবখালী মাধ্যমিক বিদ্যালয়ে

শিক্ষকদের সাথে মতবিনিময় ও বৃক্ষ রোপন করেন। এরপর সাতবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে প্রধান অতিথি হিসেবে স্থানীয় উপকারভোগী, নাগরিক ও সরকারি কর্মকর্তাদের সাথে এক মতবিনিময় সভায় অংশগ্রহণ করেন। এ সময় বিভিন্ন সরকারি দপ্তর ও বিএনপির নেতাকর্মীরা তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।

বাগেরহাট জেলা প্রশাসক গোলাম মো. বাতেন এর সভাপতিত্বে অনুষ্ঠান অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বাগেরহাট-১ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ মো. মশিউর রহমান খান, বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য শেখ মনজুরুল হক রাহাত, বাগেরহাট পুলিশ সুপার মোহাম্মদ হাছান চৌধুরী বিপিএম, বিএডিসির তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. আব্দুল্লাহ আল রশিদ, বাগেরহাট কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মো. মোতাহার হোসেন, ফকিরহাট উপজেলা বিএনপির সভাপতি শেখ কামরুল ইসলাম গোরা, সাধারণ সম্পাদক শেখ শরিফুল কামাল কারিম, বীর মুক্তিযোদ্ধা নুরমোহাম্মদ, স্থানীয় উপকারভোগী মো. নাজমুল ইসলাম প্রমূখ।

https://channelkhulna.tv/

বাগেরহাট আরও সংবাদ

খুলনা টোল প্লাজা থেকে জাহিদুল গ্যাংয়ের সদস্য আটক

ফকিরহাটে দেড় কেজি গাঁজাসহ মাদক বিক্রেতা গ্রেপ্তার

ফকিরহাটে ব্যাবসায়ীকে ছুরিকাঘাত করে টাকা ছিনতাইকালে আটক-২

ফকিরহাটে ১৩ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার

সুন্দরবনে দুটি অভিযানে অস্ত্রসহ ডাকাত আটক, দুই জেলে উদ্ধার

ফকিরহাটে দুইদিন ব্যাপী বিজ্ঞান বিজ্ঞান মেলা অনুষ্ঠিত

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।