সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা বৃহস্পতিবার , ১৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ , ৩০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
ফকিরহাটে মাদ্রাসা ও এতিমখানায় সৌদি খেজুর বিতরণ | চ্যানেল খুলনা

ফকিরহাটে মাদ্রাসা ও এতিমখানায় সৌদি খেজুর বিতরণ

বাগেরহাটের ফকিরহাটে সৌদি সরকারের উপহার হিসেবে আসা খেজুর উপজেলার বিভিন্ন মাদ্রাসা এতিমখানায় বিতরণ করা হয়েছে। শনিবার (১৪ মার্চ) বেলা ১১টায় উপজেলা পরিষদ সম্প্রসারিত কমপ্লেক্স ভবনের সভা কক্ষে স্ব স্ব প্রতিষ্ঠান প্রধানদের হাতে এই খেজুর তুলে দেওয়া হয়।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিস সূত্রে জানা গেছে, সৌদি আরবের উপহার হিসেবে ফকিরহাট উপজেলায় ২২ কার্টুন বা ১৭৬ কেজি খেজুর উপজেলা প্রশাসন হাতে আসে। এই খেজুর উপজেলার ৬৯টি মাদ্রাসা ও এতিমখানায় দেওয়ার সিদ্ধান্ত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমনা আইরিন আনুষ্ঠানিকভাবে এই খেজুর তুলে দেন।

এ সময় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ইমরুল কায়েস এর পরিচালনায় এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি শেখ কামরুল ইসলাম গোরা, সহকারী প্রোগ্রামার মো: আলমগীর হোসেন, পিআইও দপ্তরের কার্য সহকারী শামসুল আলম রুবেল অফিস সহায়ক মো: আবু সাঈদ প্রমূখ।

https://channelkhulna.tv/

বাগেরহাট আরও সংবাদ

ফকিরহাটে দেড় কেজি গাঁজাসহ মাদক বিক্রেতা গ্রেপ্তার

ফকিরহাটে ব্যাবসায়ীকে ছুরিকাঘাত করে টাকা ছিনতাইকালে আটক-২

ফকিরহাটে ১৩ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার

সুন্দরবনে দুটি অভিযানে অস্ত্রসহ ডাকাত আটক, দুই জেলে উদ্ধার

ফকিরহাটে দুইদিন ব্যাপী বিজ্ঞান বিজ্ঞান মেলা অনুষ্ঠিত

হাজী আব্দুল হামিদ মাধ্যমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।