সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
চিতলমারীতে মেধা ও সৃজনশীলতা কৃতিত্ব অর্জনকারীদের মাঝে পুরস্কার বিতরণ | চ্যানেল খুলনা

চিতলমারীতে মেধা ও সৃজনশীলতা কৃতিত্ব অর্জনকারীদের মাঝে পুরস্কার বিতরণ

বাগেরহাটের চিতলমারীতে জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৬ এ মেধা ও সৃজনশীলতাসহ বিভিন্ন ইভেন্টে বিজয়ীদের মাঝে পুরস্কার ও সনদপত্র বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (১২ মার্চ) দুপুর ১২ টায় উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা মিলনায়তনে এ পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার মোঃ সাজ্জাদ হোসেন সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ মফিজুর রহামান, শেরে বাংলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মিজানুর কাজী, উপজেলা জাতীয়তাবাদী দল বিএনপি’র সাধারণ সম্পাদক শরিফুল হাসান অপু, উপজেলা জামায়েতের সেক্রেটারী জাহিদুজ্জামান নান্না, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি জিএম আব্দুর সালাম, চিতলমারী আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা ইদ্রিসুর রহমান, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি কামরুজ্জামান খান পিকলু প্রমুখ।

অনুষ্ঠানে অতিথিরা উপজেলা পর্যায়ে মেধা ও সৃজনশীলতায় শ্রেষ্ঠত্ব অর্জনকারী বিভিন্ন প্রতিষ্ঠান, শিক্ষক ও শিক্ষার্থীদের হাতে পুরস্কার ও সনদপত্র তুলে দেন।

এ সময় উপজেলার বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন উপজেলা একাডেমিক সুপার ভাইজার প্রদীপ কুমার ভৌমিক।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

বাগেরহাট আরও সংবাদ

বাগেরহাটে একই পরিবারের ৩ জনকে হত্যা, নেপথ্যে পরকীয়া

বিজয়ী হওয়ার সম্ভাবনা আছে, এমন প্রার্থীকে মনোনয়ন দিতে হবে

বাগেরহাটে ইয়াবা-গাঁজা-চোলাই মদ, ছুরি ও জাল টাকাসহ গ্রেপ্তার ১১

ইঞ্জিন বিকল হয়ে তিন দিন সাগরে, ১৬ জেলেকে উদ্ধার করল নৌবাহিনী

মোংলায় লোভ দেখিয়ে ১৩ বছরের কিশোরীকে ধর্ষণ

গোল্ডেন জিপিএ ৫ দেখা হলোনা চিতলমারীর স্বস্তিদ্বীপের

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।