সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা শুক্রবার , ২৫শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ , ৮ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ
দুবাই বিমানবন্দরের কাছে ড্রোন হামলায় বাংলাদেশিসহ আহত ৪ | চ্যানেল খুলনা

দুবাই বিমানবন্দরের কাছে ড্রোন হামলায় বাংলাদেশিসহ আহত ৪

সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে আন্তর্জাতিক বিমানবন্দরের পাশে দুটি ড্রোন হামলায় চারজন আহত হয়েছেন। বুধবার (১১ মার্চ) সকালে এ ঘটনা ঘটে বলে জানিয়েছে দুবাই সরকারের মিডিয়া অফিস।

এক বিবৃতিতে বলা হয়, আহতদের মধ্যে একজন ভারতীয় নাগরিক গুরুতর নয়, তবে মাঝারি ধরনের আঘাত পেয়েছেন। এ ছাড়া দুজন ঘানার নাগরিক এবং একজন বাংলাদেশি সামান্য আহত হয়েছেন। ঘটনাটি ঘটেছে দুবাই ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের কাছের এলাকায়। তবে এ ঘটনার পরও বিমানবন্দরের ফ্লাইট চলাচল স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

বিবৃতিতেও আরও বলা হয়, বিমানবন্দরের অবকাঠামো বা আশপাশে কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, তা এখনো স্পষ্ট নয়। বিষয়টি নিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তদন্ত করছে।

সূত্র : সিএনএন।

https://channelkhulna.tv/

আন্তর্জাতিক আরও সংবাদ

অমিত শাহকে পূজা করতে পশ্চিমবঙ্গে মন্দির করবে বিজেপি

মুখ্যমন্ত্রী হওয়ার পথে থালাপতি বিজয়, এগিয়ে ১৪৫ আসনে

পশ্চিমবঙ্গের বিভিন্ন স্থানে সংঘর্ষ, তৃণমূলের দলীয় কার্যালয়ে আগুন

ঢাকায় ভিসা কার্যক্রম পুনরায় চালুর উদ্যোগ ভারতের

ভারতে একলাফে ১ হাজার রুপি বাড়ল এলপি গ্যাসের দাম

এপস্টেইন দ্বীপের ‘মসজিদ’ নিয়ে নতুন তথ্য, পবিত্র কাবার নিদর্শন ব্যবহারের অভিযোগ

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।