সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
১ লাখ টাকা পর্যন্ত জাকাত দেওয়ার পরিকল্পনা প্রধানমন্ত্রীর | চ্যানেল খুলনা

১ লাখ টাকা পর্যন্ত জাকাত দেওয়ার পরিকল্পনা প্রধানমন্ত্রীর

প্রতিবছর দেশের পাঁচ লাখ পরিবারকে ৫০ থেকে ১ লাখ টাকা পর্যন্ত জাকাত দেওয়ার পরিকল্পনা করছে সরকার বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার (৭ মার্চ) সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় আলেম-ওলামা ও এতিমদের সম্মানে আয়োজিত ইফতার মাহফিলে এ কথা বলেন প্রধানমন্ত্রী।

তিনি বলেন, ‘ধনী দরিদ্র সবমিলিয়ে দেশে বর্তমানে পরিবারের সংখ্যা কমবেশি চারকোটি। এসব পরিবারগুলোর মধ্যে দরিদ্র কিংবা হত দরিদ্র পরিবারগুলোকে চিহ্নিত করে প্রতিবছর পর্যায়ক্রমে ৫ লাখ পরিবারকে জাকাত দেওয়ার চিন্তা করছে সরকার।’

জাকাতের পরিমাণ ৫০ হাজার থেকে ১ লাখ টাকা পর্যন্ত হতে পারে বলেও জানান প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, ‘দারিদ্র্য বিমোচনে সরকার জাকাত ব্যবস্থাপনাকে আরও কার্যকর ও লক্ষ্যভিত্তিক করার চিন্তা করেছে। জাকাত বোর্ডকে ধর্ম মন্ত্রণালয়ের অধীনে পুনর্গঠন করার চিন্তা করা হচ্ছে।’

পরিকল্পিতভাবে জাকাত দিলে দারিদ্র্য দূর করা সম্ভব বলেও মন্তব্য করেন সরকারপ্রধান।

এ সময় ব্যবসায়ীদের অসাধু পন্থা অবলম্বন না করার আহ্বান জানান প্রধানমন্ত্রী। তিনি বলেন, ‘রমজান মাসে যারা অশোভন পন্থা অবলম্বন করছেন, তাদের প্রতি অনুরোধ থাকবে মানুষকে কষ্ট না দেওয়ার।’

অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, ‘বৈশ্বিক পরিস্থিতিতে দেশের গ্যাস, বিদ্যুৎ ও জ্বালানি ব্যয় সংকোচনের উদ্দেশ্যে বড় পরিসরে এটিই শেষ ইফতার আয়োজন।’

এতিম ও ওলামা-মাশায়েখদের সঙ্গে এই ইফতার মাহফিলে স্বরাষ্ট্রমন্ত্রী, ধর্মমন্ত্রী, আস-সুন্নাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান শায়খ আহমাদুল্লাহ ও জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের খতিব মুফতি আবদুল মালেক অংশ নেন।আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত!

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

জাতীয় আরও সংবাদ

জলবায়ু ঝুঁকিতে থাকা দেশগুলোর জন্য সমন্বিত পদক্ষেপ নিতে ডব্লিউইএফের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান

আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী: ৬ জেলায় সেনা মোতায়েনের সিদ্ধান্ত

আরসিইপিতে যুক্ত হতে ও রোহিঙ্গা প্রত্যাবাসনে বাংলাদেশকে সহযোগিতার আশ্বাস মালয়েশিয়ার

প্রধানমন্ত্রীর সফরে চীনের সঙ্গে হবে ১৭ চুক্তি-সমঝোতা, আলোচনায় থাকবে তিস্তা

জাতি গঠনে সবচেয়ে গুরুত্বপূর্ণ শিশুদের শিক্ষা ও স্বাস্থ্যে বিনিয়োগ : প্রধানমন্ত্রী

নিরাপত্তার ঘেরাটোপে সরকারপ্রধানকে জনগণ থেকে দূরে ঠেলে দেবেন না

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।