সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
চিতলমারীতে কলেজের জিবি’র সদস্য এমপি নির্বাচিত হওয়ায় সংসর্ধনা প্রদান | চ্যানেল খুলনা

চিতলমারীতে কলেজের জিবি’র সদস্য এমপি নির্বাচিত হওয়ায় সংসর্ধনা প্রদান

বাগেরহাটের চিতলমারীর ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ শেরে বাংলা ডিগ্রি কলেজের পরিচালনা পরিষদের বিদ্যোৎসাহী সদস্য অধ্যক্ষ মশিউর রহমান খান ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাগেরহাট-১ আসন হতে সংসদ সদস্য নির্বাচিত হওয়ায় কলেজ পরিবারের পক্ষ থেকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। মঙ্গলবার বিকাল ৫ টায় কলেজ শিক্ষক মিলনায়তনে পরিচালনা পরিষদের সভাপতি রুণা গাজীর সভাপতিত্বে ও কলেজ অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মিজানুর রহমান কাজীর সার্বিক পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগেরহাট-১ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য অধ্যক্ষ মশিউর রহমান খান।

অনুষ্ঠানে কলেজের পক্ষ থেকে নবনির্বাচিত সংসদ সদস্যকে সম্মাননা স্মারক ও ফুলেল শুভেচ্ছা জ্ঞাপন করা হয়। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর থানা আমির মাওলানা গাজী মুনিরুজ্জামান, সেক্রেটারী জাহিদুজ্জামান নান্না, সাবেক থানা আমির মাওলানা মাসুম বিল্লাহ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক নেয়ামত আলী খান, উপজেলা এনসিপি’র প্রধান সমন্বয়ক এফ এম শাহরিয়ার আল ইসলাম জুয়েল, যুগ্ম-সমন্বয়ক রফিকুল ইসলাম কাকা মিয়া, ঢাকাস্থ বাগেরহাট ফোরামের সাংগঠনিক সম্পাদক এ্যাডভোকেট কবির হোসাইন, উপজেলা পেশাজীবী শাখার সভাপতি মোঃ আব্দুল কাদের মুন্সীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

সংবর্ধনা অনুষ্ঠান শেষে পবিত্র মাহে রমজানের গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

বাগেরহাট আরও সংবাদ

মোংলায় ডেঙ্গু আক্রান্ত হয়ে শিশুর মৃত্য

ফকিরহাটে জগন্নাথ দেবের রথযাত্রা অনুষ্ঠিত

ফকিরহাটের শুভদিয়া গ্রাম পুলিশের বিরুদ্ধে সংবাদ সম্মেলন

চিতলমারীতে প্রতিবন্ধী বিদ্যালয়ে খেলনা ও খাবর নিয়ে উপস্থিত হলেন ইউএনও

ফকিরহাটে ছয় কেজি গাঁজাসহ আটক-২

ফকিরহাটে শিশুদের প্রারম্ভিক যত্না ও বিকাশ বিষয়ক প্রশিক্ষণ

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।