
বাগেরহাটের ফকিরহাটে আস্থা সেবা সংস্থার নিকট থেকে বই পেলো দুই অস্বচ্ছল পরিবারের দুই মেধাবী শিক্ষার্থী।
বুধবার (২৫ ফেব্রুয়ারী) বিকাল ৫টায় ফকিরহাট ডাকবাংলো মোড়ে অবস্থিত সংস্থাটির নিজস্ব কার্যালয়ে সংস্থার প্রতিষ্ঠাতা ও সভাপতি মো: অহিদুজ্জামান (অহিদ) এর নিজস্ব অর্থায়নে এ বই বিতরণ অনুষ্ঠিত হয়। ষষ্ঠ ও অষ্টম শ্রেণির মেধাবী ওই দুই শিক্ষার্থীর হাতে বই তুলে দেন সংস্থাটির কার্যনির্বাহী সদস্য মোল্লা রাজু আহমেদ।
এ সময় আস্থা সেবা সংস্থার সাধারণ সম্পাদক সরদার জিয়াউল কবির বাবু, সাংগঠনিক সম্পাদক মিজানুর কবির, কোষাধ্যক্ষ সরদার নিশাত,সদস্য আজাদুর রহমান সুমন, বিশিষ্ট সমাজ সেবক ও শিক্ষানুরাগী শফিউল আলম খান রাজু ও শেখ আবু তালেব সহ আমন্ত্রিত অন্যান্য গন্যমান্য ব্যক্তি ও গণমাধ্যমকর্মীরা
এসময় উপস্থিত ছিলেন। যুবকদের বেকার সমস্যার সমাধান, শিক্ষা, স্বাস্থ্য তথা আর্থসামাজিক উন্নয়নে ফকিরহাটে আস্থা সেবা সংস্থার বিভিন্ন কর্মকান্ড চলমান। বিশেষ করে শিক্ষার উন্নয়নে এ ধরনের কর্মকাণ্ড বিশেষ গুরুত্বের সাথে চলমান রাখার বিষয়টিও নিশ্চিত করেছে সংস্থাটি।


