সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা রবিবার , ২৯শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ , ১২ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
পরিচ্ছন্ন উপজেলা গড়তে নিজ হাতে রাস্তার ময়লা-আবর্জনা পরিস্কার করলেন এমপি মশিউর রহমান খান | চ্যানেল খুলনা

পরিচ্ছন্ন উপজেলা গড়তে নিজ হাতে রাস্তার ময়লা-আবর্জনা পরিস্কার করলেন এমপি মশিউর রহমান খান

বাগেরহাট-১ (চিতলমারী, মোল্লাহাট ও ফকিরহাট) আসনের নব-নির্বাচিত সংসদ সদস্য অধ্যক্ষ মাওলানা মশিউর রহমান খান বলেছেন, পরিচ্ছন্ন ও সমৃদ্ধশালী বাংলাদেশ গড়তে আমরা দেশব্যাপী কাজ করে যাবো। স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে দেশের মানুষের নাগরিক অধিকার নিশ্চিত করা হবে। যেখানে দেশরে সকল নাগরিক ন্যয্যতার ভিত্তিতে তাদের অধিকার ভোগ করবে।

মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৮ টায় উপজেলা জামায়াত ইসলামীসহ ১১ দলীয় জোটের উদ্যোগে ও উপজেলা এনসিপি’র তত্ত্বাবধানে চিতলমারী উপজেলা পরিস্কার পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। তিনি আরো বলেন, এলাকার উন্নয়নে সকল দল ও মতের মানুষকে সাথে নিয়ে আমরা এলাকার উন্নয়ন করতে চাই। পরিস্কার পরিচ্ছন্নতা অভিযানে

এ সময় উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর থানা আমির মাওলানা গাজী মুনিরুজ্জামান, সেক্রেটারী জাহিদুজ্জামান নান্না, উপজেলা ছাত্রশিবের সাবেক সভাপতি বিশিষ্ট শিল্পপতি শেখ কামরুল ইসলাম, সাবেক থানা আমির মাওলানা মাসুম বিল্লাহ, খেলাফত মজলিসের উপজেলা শাখার সভাপতি মোঃ মোস্তাফিজুর রহমান, সাধারণ সম্পাদক খলিফা নজরুল, উপজেলা এনসিপি’র প্রধান সমন্বয়ক এফ এম শাহরিয়ার আল ইসলাম জুয়েল, যুগ্ম-সমন্বয়ক রফিকুল ইসলাম কাকা মিয়া, উপজেলা জামায়েত ইসলামী যুব বিভাগের সভাপতি শেখ পলাশুর রহমান পলাশ, উপজেলা পেশাজীবী শাখার সভাপতি মোঃ আব্দুল কাদের মুন্সীসহ ১১ দলীয় জোটের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধনের পর সংগঠনের এনসিপিসহ ১১ দলীয় জোটের অর্ধ-শত নেতাকর্মী স্বেচ্ছাশ্রমের মাধ্যমে চিতলমারী সদর বাজারের বিভিন্ন স্থানের ময়লা-আবর্জনা পরিস্কার কাজে অংশ গ্রহণ করেন।

https://channelkhulna.tv/

বাগেরহাট আরও সংবাদ

চিতলমারীতে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ উদযাপনের প্রস্তুতি সভা

ফকিরহাটে বাসের চাপায় চতুর্থ শ্রেণির ছাত্রের মৃত্যু

ফকিরহাটে তেলের সংকট মোকাবেলায় অভিযান, জরিমানা

সুন্দরবনের ‘কুখ্যাত বনদস্যু’ ছোট সুমন বাহিনীর আস্তানা ধ্বংস ও মালামাল জব্দ

চিতলমারীতে বিশ্বাস ও শেখ বংশের মধ্যে সংঘর্ষ, পরিদর্শনে অধ্যক্ষ মশিউর রহমান খান

মোংলায় অবৈধভাবে মজুদ করা সাড়ে ১২ হাজার লিটার ডিজেল জব্দ

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।