সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
সরানো হলো প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিবসহ তিন সচিবকে | চ্যানেল খুলনা

সরানো হলো প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিবসহ তিন সচিবকে

প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিবসহ তিন সচিবকে নিজ পদ থেকে সরিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত করা হয়েছে। সোমবার (২৩ ফেব্রুয়ারি) জারি করা পৃথক প্রজ্ঞাপনে এই প্রশাসনিক রদবদলের সিদ্ধান্ত জানানো হয়েছে।

জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা প্রজ্ঞাপনে বলা হয়েছে, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব মো. সাইফুল্লাহ পান্না, মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব রেহানা পারভীন এবং ধর্ম সচিব মো. কামাল উদ্দিনকে প্রত্যাহার করা হয়েছে। সাইফুল্লাহ পান্না ২০২৪ সালের সেপ্টেম্বরে এই দায়িত্ব পেয়েছিলেন। এর আগে তিনি ২০০৫-০৬ মেয়াদে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের একান্ত সচিব হিসেবে কাজ করেছেন।

অন্যদিকে রেহানা পারভীন গত বছরের আগস্টে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের ইতিহাসে প্রথম নারী সচিব হিসেবে নিয়োগ পেয়েছিলেন। এর আগে তিনি জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যান এবং পরিকল্পনা কমিশনের সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন। এ ছাড়া ধর্ম সচিব মো. কামাল উদ্দিন গত বছরের ১২ অক্টোবর থেকে এই মন্ত্রণালয়ে কর্মরত ছিলেন। এর আগে তিনি বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগের সচিব ছিলেন।

উল্লেখ্য, নতুন সরকার গঠনের প্রক্রিয়ার মধ্যেই গত কয়েক দিনে উচ্চপর্যায়ের প্রশাসনে বেশ কিছু পরিবর্তন আনা হয়েছে। এর আগে মন্ত্রিপরিষদ সচিব এবং প্রধানমন্ত্রীর মুখ্য সচিবকেও দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছিল। বর্তমানে প্রত্যাহার হওয়া এই তিন কর্মকর্তাকে পরবর্তী পদায়নের জন্য জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত রাখা হয়েছে।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

জাতীয় আরও সংবাদ

স্থানীয় সরকার নির্বাচনে এমপিওভুক্ত শিক্ষকরা প্রার্থী হতে পারবেন না, ইসির সুপারিশ

সীমান্তে প্রযুক্তিনির্ভর নজরদারি, জনবল ও আধুনিক অস্ত্র বাড়ানো হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

আগামী মাসের মধ্যে ‘প্রবাসী কার্ডের’ পরীক্ষামূলক প্রকল্পের কাজ চালু করবে সরকার

‘শাসক নয়, সেবক হতে হবে’, সরকারি কর্মকর্তাদের রাজনৈতিক পক্ষপাতমুক্ত থাকার তাগিদ স্বরাষ্ট্রমন্ত্রীর

দেশে হাম ও উপসর্গে মৃত্যু বেড়ে ৭৮০

নৌবাহিনী প্রধান হলেন রিয়ার এডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীম

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।