সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা সোমবার , ১০ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ , ২৩শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
কাতার ও বাহরাইন থেকে শত শত সেনা সরিয়ে নিয়েছে যুক্তরাষ্ট্র | চ্যানেল খুলনা

কাতার ও বাহরাইন থেকে শত শত সেনা সরিয়ে নিয়েছে যুক্তরাষ্ট্র

ইরানকে ঘিরে উত্তেজনার মধ্যে কাতার ও বাহরাইন থেকে শত শত মার্কিন সেনা সরিয়ে নিয়েছে যুক্তরাষ্ট্র। শুক্রবার (২০ ফেব্রুয়ারি) পেন্টাগনের নাম প্রকাশে অনিচ্ছুক সূত্রের বরাতে এ তথ্য জানায় দ্য নিউইয়র্ক টাইমস।

প্রতিবেদনে বলা হয়, কাতারের আল উদেইদ বিমান ঘাঁটি থেকে শত শত মার্কিন সেনাকে সরিয়ে নেওয়া হয়েছে।

প্রতিবেদনে আরও বলা হয়, বাহরাইন থেকেও বাহিনী সরিয়ে নিয়েছে যুক্তরাষ্ট্র, যেখানে দেশটির নৌবাহিনীর ফিফথ ফ্লিট অবস্থান করছে।

মার্কিন বাহিনী এখনও ইরাক, সিরিয়া, কুয়েত, সৌদি আরব, জর্ডান এবং সংযুক্ত আরব আমিরাতের ঘাঁটিগুলোতে মোতায়েন রয়েছে।

ইরানের ওপর সম্ভাব্য মার্কিন হামলার আশঙ্কা এবং তেহরানের পক্ষ থেকে অঞ্চলে থাকা মার্কিন বাহিনীর ওপর পাল্টা হামলার হুমকির প্রেক্ষাপটে এই প্রত্যাহারকে সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।

ইরান ও আশপাশের বিস্তৃত অঞ্চল তত্ত্বাবধান করা মার্কিন সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড এ বিষয়ে কোনো মন্তব্য করেনি।

উল্লেখ্য, বৃহস্পতিবার জাতিসংঘ মহাসচিবের কাছে পাঠানো এক চিঠিতে ইরানের মিশন প্রধান বলেন, ইরানের ওপর হামলা হলে এ অঞ্চলে শত্রু শক্তির সব ঘাঁটি, স্থাপনা ও সম্পদ লক্ষ্যবস্তুতে পরিণত হবে।

আল উদেইদ মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় সামরিক ঘাঁটি, যেখানে প্রায় ১০ হাজার সেনা অবস্থান করছে।

https://channelkhulna.tv/

আন্তর্জাতিক আরও সংবাদ

কাতার ও বাহরাইন থেকে শত শত সেনা সরিয়ে নিয়েছে যুক্তরাষ্ট্র

১০ বছরে ৩৩ শিশুকে যৌন নির্যাতন, ভারতীয় দম্পতির মৃত্যুদণ্ড

ট্রাম্পের শুল্ক অবৈধ: টাকা ফেরত চেয়ে ১ হাজারের বেশি মামলা

এলিয়েন ও ইউএফও সংক্রান্ত নথি প্রকাশে পেন্টাগনকে নির্দেশ দেবেন ট্রাম্প

চীনা নববর্ষের অনুষ্ঠানে রোবটদের মার্শাল আর্ট

আসামে মুসলিম জনসংখ্যা বাড়ছে, সংঘাতকালে এরা বাংলাদেশের পক্ষ নেবে: হিমন্ত

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।