সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
ফকিরহাটে পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফুলেল শুভেচ্ছায় সিক্ত | চ্যানেল খুলনা

ফকিরহাটে পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফুলেল শুভেচ্ছায় সিক্ত

বাগেরহাট জেলার ফকিরহাটে ফুলেল শুভেচ্ছায় সিক্ত হলেন গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী বাগেরহাট-৩ আসনের এমপি লায়ন ড. শেখ ফরিদুল ইসলাম।

শুক্রবার (২০ ফেব্রুয়ারী) সকাল দশটায় ঢাকা থেকে নিজ নির্বাচনী এলাকা রামপাল-মোংলায় ফেরার পথে ফকিরহাট বিশ্বরোড মোড়ে ফুলেল শুভেচ্ছার এ আয়োজন করে ফকিরহাট উপজেলা বিএনপি ও অংগ সহযোগী সংগঠন। ফকিরহাট উপজেলা বিএনপির সভাপতি শেখ কামরুল ইসলাম গোরা, সাংগঠনিক সম্পাদক খান লিয়াকত হোসেন, উপজেলা বিএনপির সাবেক আহবায়ক ফকির শহীদুল আলম, যুগ্ম আহবায়ক কবীর আহমেদ, সদর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক হোসাইন মোহাম্মদ জিয়া, উপজেলা কৃষকদল সভাপতি শেখ ফিরোজ হোসেন, মৎস্যজীবি দল সভাপতি খান শহীদুল ইসলাম, মহিলা দল সভানেত্রী কলিনা ইসলাম, সাধারণ সম্পাদিকা নুরজাহান বেগম, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক শেখ রফিকুল ইসলাম, স্বেচ্ছাসেবক দল জেলা শাখার সাবেক সহ-সাধারন সম্পাদক শেখ আ: সালাম সহ উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত বিএনপি ও অংগ সহযোগী সংগঠনের অসংখ্য নেতাকর্মী এসময় উপস্থিত ছিলেন।

উপস্থিত নেতাকর্মীদের মাঝে সংক্ষিপ্ত বক্তব্যে প্রতিমন্ত্রী বলেন,খুব শীঘ্রই দেশে ২০ হাজার কিলোমিটার খাল খননের কাজ শুরু হবে। লাগানো হবে ২৫ কোটি গাছ। এ লক্ষে দ্রুতই কাজ শুরু করা হবে।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

বাগেরহাট আরও সংবাদ

মোংলায় ডেঙ্গু আক্রান্ত হয়ে শিশুর মৃত্য

ফকিরহাটে জগন্নাথ দেবের রথযাত্রা অনুষ্ঠিত

ফকিরহাটের শুভদিয়া গ্রাম পুলিশের বিরুদ্ধে সংবাদ সম্মেলন

চিতলমারীতে প্রতিবন্ধী বিদ্যালয়ে খেলনা ও খাবর নিয়ে উপস্থিত হলেন ইউএনও

ফকিরহাটে ছয় কেজি গাঁজাসহ আটক-২

ফকিরহাটে শিশুদের প্রারম্ভিক যত্না ও বিকাশ বিষয়ক প্রশিক্ষণ

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।