সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা বুধবার , ২০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ , ৩রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
খুলনা-বাগেরহাট আসনের সংরক্ষিত নারী সংসদ সদস্য হিসবে আলেচনায় চিতলমারীর রুনা গাজী | চ্যানেল খুলনা

খুলনা-বাগেরহাট আসনের সংরক্ষিত নারী সংসদ সদস্য হিসবে আলেচনায় চিতলমারীর রুনা গাজী

বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের কেন্দ্রীয় কমিটির সদস্য, চিতলমারী উপজেলা পরিষদের সাবেক নির্বাচিত মহিলা ভাইস চেয়ারম্যান ও উপজেলা মহিলা দলের আহ্বায়ক, লড়াই সংগ্রামের রাজপথের নেত্রী খ্যাত রুনা গাজীকে সংরক্ষিত মহিলা আসনের এমপির করার দাবী জানিয়েছেন বাগেরহাট জেলার বিভিন্ন শ্রেণি পেশার মানুষ। বাংলাদেশ জাতীতাবাদী দল বিএনপি রাজনীতির পরিক্ষিত সৈনিক রুনা গাজী ইডেন কলেজের শিক্ষার্থী থাকা অবস্থায় ঢাকার বিভিন্ন আন্দোলন-সংগ্রামে সরাসরি নেতৃত্ব দেন ও অংশ গ্রহন করেন।

তিনি বিরোধী দলের রাজনীতি করার পরও আওয়ামী লীগ শাসন আমলে (২০১৪ সালে) বিপুল ভোটে চিতলমারী উপজেলা পরিষদ নির্বাচনে মহিলা ভাইস চেয়ারম্যান ও প্যানেল চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হন। তৎকালীন সময়ে রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়ে বহুবার হামলা-মামলা শিকার ও নির্বিচারে কারাভোগ করতে হয়েছে তাকে।

তাঁর কর্মনিষ্ঠা, সততা ও নেতৃত্বদানের স্বীকৃতি স্বরূপ তিনি ২০২৫ সালের বাগেরহাট জেলার শ্রেষ্ঠ অদম্য নারী পুরস্কারে ভূষিত হন। এ ছাড়া তিনি চিতলমারী ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠানে শেরে বাংলা ডিগ্রি কলেজের পরিচালনা পরিষদের দুই বারের নির্বাচিত সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। দীর্ঘদিন ধরে তিনি নিজ নির্বাচনী আসন ও ঢাকার রাজনীতিতে জনপ্রিয় বিএনপি নেত্রী হিসেবে পরিচিতি লাভ করেছেন। সদ্য সমাপ্ত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাগেরহাট-১ আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী কপিল কৃষ্ণ মন্ডলের পক্ষে ব্যাপক-প্রচার প্রচারনার কাজসহ ভোটারে সংগঠিত করার কাজ করেছেন।

এ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে সরকার গঠন করায় বাগেরহাট জেলা থেকে সংরক্ষিত মহিলা সংসদ সদস্য নির্বাচিত করার জন্য নির্বাচিত প্রধানমন্ত্রী দেশ নায়ক তারেক রহমানের প্রতি দাবী জানিয়েছেন বাগেরহাট জেলার বিভিন্ন শ্রেণি পেশার মানুষ। তাদের দাবী বিগত সরকারের সময় অবহেলিত বাগেরহাটবাসির ভাগ্যের উন্নয়ন ঘটেনি। তাই বাগেরহাটবাসির উন্নয়নের লক্ষ্যে বিএনপি নেত্রী রুনা গাজীকে সংরক্ষিত মহিলা আসনের এমপি করার দাবী জানানো হয়।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2026/06/Platinum-Jute-Mill.jpeg

বাগেরহাট আরও সংবাদ

চিতলমারীতে স্কুল ছাত্রী ধর্ষণ মামলার আসামীকে গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন

ফকিরহাটে অটিস্টিক কিশোরীকে ধর্ষণের অভিযোগে বৃদ্ধ আটক

চিতলমারীতে গাঁজাসহ আটক তরুণ মুচলেকায় মুক্ত

সুন্দরবনে বনদস্যু করিম শরীফ বাহিনীর দুই সদস্য আটক, উদ্ধার ৪ জেলে

জাপান-কোরিয়াগামী যুবকদের ভাষা ও ট্রেডভিত্তিক দক্ষতায় ফকিরহাটে স্মার্ট স্কিল প্রশিক্ষণ সম্পন্ন

সুন্দরবনে করিম শরীফ বাহিনীর ৩ সদস্য আটক, অস্ত্র ও গুলিসহ উদ্ধার ৪ জিম্মি জেলে

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।