সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
চীনা নববর্ষের অনুষ্ঠানে রোবটদের মার্শাল আর্ট | চ্যানেল খুলনা

চীনা নববর্ষের অনুষ্ঠানে রোবটদের মার্শাল আর্ট

চীনের বার্ষিক ‘স্প্রিং ফেস্টিভ্যাল গালা’ অনুষ্ঠানে এবার মূল আকর্ষণে ছিল মানবরূপী বা হিউম্যানয়েড রোবট। কয়েক ডজন রোবটের চোখধাঁধানো মার্শাল আর্ট ও আধুনিক সব কসরত এখন সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল। ইউটিউবে ইতিমধ্যে এই ভিডিও প্রায় পাঁচ লাখ মানুষ দেখেছেন। অনেকেই বলছেন, এই প্রদর্শনীর মাধ্যমে চীন তার চিরপ্রতিদ্বন্দ্বী যুক্তরাষ্ট্রকে নিজেদের সক্ষমতার একটি শক্তিশালী ‘বার্তা’ দিল।

চীনের রাষ্ট্র নিয়ন্ত্রিত সংবাদমাধ্যম সিজিটিএনের প্রতিবেদন অনুযায়ী, অনুষ্ঠানে দুই ডজন হিউম্যানয়েড রোবট বেশ কিছু বিশ্ব রেকর্ড গড়ার মতো নৈপুণ্য দেখিয়েছে। এর মধ্যে ছিল বিশ্বের প্রথম বিরতিহীন ফ্রি-স্টাইল টেবিল-ভল্টিং পার্কুর, শূন্যে ডিগবাজি বা এরিয়াল ফ্লিপ, এক পায়ে ক্রমাগত ফ্লিপ এবং দেয়ালের সাহায্য নিয়ে দুই ধাপের ব্যাকফ্লিপ। এ ছাড়া একটি রোবট প্রথমবারের মতো ৭.৫-রোটেশন ‘এয়ারফ্লেয়ার গ্র্যান্ড স্পিন’ দিয়ে সবাইকে তাক লাগিয়ে দেয়।

গত বছরের অনুষ্ঠানে রোবটগুলো কেবল রুমাল ঘোরানো বা সাধারণ কিছু অঙ্গভঙ্গি করেছিল। তবে এক বছরের ব্যবধানে এই উন্নতিকে প্রযুক্তির ব্যাপক অগ্রগতি হিসেবে দেখছেন সংশ্লিষ্ট বিশ্লেষকেরা।

সাউথ চায়না মর্নিং পোস্টের তথ্যমতে, চীনা রোবট নির্মাতা প্রতিষ্ঠান ইউনিট্রি, ম্যাজিকল্যাব, গ্যালবট ও নোয়েটিক্স প্রায় ১০ কোটি ইউয়ান (১৪ মিলিয়ন ডলার) চুক্তিতে এই অনুষ্ঠানের অংশীদার হয়।

অনুষ্ঠানের শুরুতে নোয়েটিক্সের ‘বুমি’ মডেলের রোবটরা একটি কমেডি স্কেচ পরিবেশন করে। এরপর ইউনিট্রির রোবটগুলো শিশুশিল্পীদের সঙ্গে মার্শাল আর্ট, ট্রামপোলিন জাম্প ও ব্যাকফ্লিপ প্রদর্শন করে। শেষ পর্বে ম্যাজিকল্যাবের রোবটদের একটি সংগীত পরিবেশনায় দেখা যায়।

ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়ার এআই পলিসি বিশেষজ্ঞ রমেশ শ্রীনিবাসন আল-জাজিরাকে বলেন, বেইজিং বিশ্বকে, বিশেষ করে মার্কিন প্রতিদ্বন্দ্বীদের কাছে নিজের সক্ষমতার একটি স্পষ্ট বিবৃতি দিচ্ছে।

ধারণা করা হচ্ছে, চীনের জনসংখ্যা ধারাবাহিকভাবে হ্রাস পাওয়ায় দেশটি শিল্প ও কৃষি খাতে এই হিউম্যানয়েড রোবট ব্যবহারের দীর্ঘমেয়াদি পরিকল্পনা করছে।

কয়েক সপ্তাহ আগেই টেসলার প্রধান ইলন মাস্ক দাভোস ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামে বলেছিলেন, আগামী বছরের শেষ নাগাদ জনসমক্ষে হিউম্যানয়েড রোবট বিক্রি শুরু হবে এবং শিগগির মানুষের চেয়ে রোবটের সংখ্যা বেশি হবে।

এই প্রযুক্তিগত উৎকর্ষ মানুষের মনে কিছু গভীর প্রশ্নের জন্ম দিয়েছে। রমেশ শ্রীনিবাসন সতর্ক করে বলেন, ‘যখন কৃত্রিম বুদ্ধিমত্তা এআই এই রোবটিক রূপ নেবে, তখন সাধারণ শ্রমজীবী মানুষের অর্থনীতির কী হবে? রণক্ষেত্রে এই রোবটদের উপস্থিতি কী প্রভাব ফেলবে?’

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

আন্তর্জাতিক আরও সংবাদ

ইরানের প্রতিশোধমূলক ক্ষেপণাস্ত্র হামলায় বহু মার্কিন সেনা নিহতের দাবি

নেপালে বন্যার ধ্বংসস্তূপে ৩ দিন, জীবিত উদ্ধার ৬ বছরের শিশু

মক্কা প্রতিরক্ষা চুক্তি নিয়ে বাংলাদেশের অবস্থান নজরে রাখছে ভারত

এবার সংবাদমাধ্যমের কণ্ঠরোধের মামলায় ফাঁসছে ট্রাম্প প্রশাসন

নেপাল-তিব্বত সীমান্তে ফের বন্যার শঙ্কা, উদ্ধারকাজ স্থগিত

ফিলিস্তিন রাষ্ট্র ছাড়া ইসরায়েলের সঙ্গে সম্পর্ক নয়: সৌদি আরব

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।