সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা শনিবার , ২১শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ , ৪ঠা এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
সাতক্ষীরা-১ আসনে ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর অভিযোগ, পুনরায় ভোটগ্রহণের দাবি | চ্যানেল খুলনা

সাতক্ষীরা-১ আসনে ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর অভিযোগ, পুনরায় ভোটগ্রহণের দাবি

সদ্য সমাপ্ত জাতীয় সংসদ নির্বাচনে ১০৫ সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনের বিভিন্ন কেন্দ্রে ব্যাপক অনিয়মের অভিযোগ ধানের শীষের প্রার্থী পক্ষে তালা উপজেলা বিএনপির সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (১৬ ফেব্রুয়ারি) বিকালে তালা ডাকবাংলো চত্বরে এ সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সাতক্ষীরা-১ আসনের বিএনপি মনোনীত প্রার্থী হাবিবুল ইসলাম হাবিবের ধানের শীষ প্রতীকের প্রধান নির্বাচনী এজেন্ট ও তালা উপজেলা বিএনপির সাবেক সভাপতি মৃণাল কান্তি রায়।

লিখিত বক্তব্যে তিনি অভিযোগ করেন, তালা উপজেলার অধিকাংশ কেন্দ্রে প্রশাসনের সহযোগিতায় ৩০০ থেকে ৫০০ ব্যালটে বাইরে থেকে সিল মেরে ভোটের ফলাফল প্রভাবিত করা হয়েছে। তালা সদর ইউনিয়নের ৪৩নং মুক্তিযোদ্ধা মহাবিদ্যালয় কেন্দ্রে বেলা ২টার দিকে ব্যালট পেপার শেষ হওয়ার ঘোষণা দিয়ে ভোটারদের কেন্দ্র ত্যাগে বাধ্য করা হয়, যা পূর্ব পরিকল্পিত কারচুপির অংশ বলে দাবি করা হয়।

তিনি আরও বলেন, দুপুরের পর ভোটারদের লাইনে দাঁড় করিয়ে রেখে ইচ্ছাকৃতভাবে ধীরগতিতে ভোটগ্রহণ করা হয়। এতে অনেক ভোটার ভোট না দিয়েই ফিরে যান। পরে আগে থেকে সিল মারা ব্যালট বাক্সে ঢোকানো হয়েছে বলেও অভিযোগ তোলা হয়।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক অধ্যক্ষ শফিকুল ইসলাম, সাবেক চেয়ারম্যান গোলাম মোস্তফা, সাবেক সহ-সভাপতি মো. মহব্বত আলী সরদার, সাবেক যুগ্ম সম্পাদক সহযোগী অধ্যাপক মোশারাফ হোসেন ও ইউপি চেয়ারম্যান এম. মফিদুল হক লিটু, জাহাঙ্গীর আলম, গাজী সুলতান আহমেদ, মির্জা আতিয়ার রহমান,সাইদুর রহমান সাইদ, মারুফুল ইসলাম মারুফ সহ স্থানীয় নেতাকর্মীরা।

https://channelkhulna.tv/

সাতক্ষীরা আরও সংবাদ

সাতক্ষীরায় ৭ হাজার লিটার পেট্রোলসহ তেলবাহী লরি আটক

তালায় ১০ লাখ টাকার টাইলস রাস্তা: ১৫ দিনেই উঠে যাচ্ছে টাইলস

তালায় সরকারি রাস্তা কেটে ঘের সম্প্রসারণের অভিযোগ

তালায় গৃহবধূর লাশ উদ্ধার, হত্যা না আত্মহত্যা দ্বিধায় পরিবার

তালায় বিশ্ব যক্ষা দিবস পালিত

সৌদির সঙ্গে মিল রেখে সাতক্ষীরার প্রায় ২০ গ্রামে পবিত্র ঈদুল ফিতর উদযাপন

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।