সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা রবিবার , ২৭শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ , ১০ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ
ফকিরহাটে ধানের শীষ প্রতীকের নির্বাচনী পথসভা | চ্যানেল খুলনা

ফকিরহাটে ধানের শীষ প্রতীকের নির্বাচনী পথসভা

বাগেরহাটের ফকিরহাটে ফকিরহাটে ধানের শীষ প্রতীকের নির্বাচনী পথসভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৬ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টায় উপজেলার হোচলা মাঠে বিএনপির উদ্যোগে অনুষ্ঠিত পথসভায় বক্তব্য রাখেন বাগেরহাট-১ আসন (ফকিরহাট-মোল্লাহাট-চিতলমারী) এর বিএনপির মনোনিত প্রার্থী কপিল কৃষ্ণ মন্ডল (ধানেরে শীষ)।

বিএনপি মনোনিত প্রার্থী কপিল কৃষ্ণ মন্ডল বলেন, আমি নির্বাচিত হলে সাধারণ পরিবারের সন্তান হিসেবে আমাকে সবসময় আপনাদের পাশে পাবেন। এলাকার উন্নয়নে আমরা সকলে একসাথে মিলে কাজ করবো। বেকার যুবক-যুবতীদের ভাল উদ্যোক্তা হিসেবে তৈরী করা হবে। সমাজ থেকে মাদক চিরতলে নির্মল করবো, মাদক, ঘুষ ও দুর্নীতি সমাজ গড়বো। আপানারা আমার পাশে থাককেন। তাহলে এলাকার উন্নয়ন করা সম্ভব হবে। এছাড়া দলের ত্যাগী নেতাদের মূল্যায়ন করা হবে।

এদিন কামটা, হোচলা, পিলজংগ, বেতাগা ও শুভদিয়া এলাকায় এ পথসভা অনুষ্ঠিত হয়।

বিএনপি নেতা মো. মশিউর রহমানের সভাপতিত্বে পথসভায় এসময় অন্যান্যদের মধ্যে বিএনপি নেতা ইফতেখার আহম্মেদ পলাশ, মুসফিকুজ্জামান রিপন, যুবদল নেতা মোল্লা রাজু আহম্মেদ, লায়ন শেখ দেলোয়ার হোসেন, আলমগীর হোসেনসহ বিএনপি ও এর অঙ্গ সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী ও সমর্থক উপস্থিত ছিলেন।

https://channelkhulna.tv/

বাগেরহাট আরও সংবাদ

মরহুম বেল্লাল হোসেন স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

ফকিরহাটে ডাকাতি হওয়া ট্রাক মালামাল সহ উদ্ধার : আটক ২

চিতলমারীতে জুস বিক্রি নিয়ে বাক-বিতণ্ডার জেরে দোকানিকে কুপিয়ে হত্যা

বাগেরহাট-১ আাসনের এমপিকে উপজেলা প্রশাসনের ফুলেল শুভেচ্ছা

সুন্দরবনে পর্যটকদের ওপর হামলার চেষ্টা, আটক ২

মোংলায় গাঁজাসহ নারী মাদক কারবারী গ্রেপ্তার

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।