সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা শুক্রবার , ২৩শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ , ৬ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
সাথে থাকলে সঙ্গী, না থাকলে জঙ্গি : মিয়া গোলাম পরওয়ার | চ্যানেল খুলনা

সাথে থাকলে সঙ্গী, না থাকলে জঙ্গি : মিয়া গোলাম পরওয়ার

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল খুলনা-৫ আসনের জামায়াত মনোনীত ১১ দলীয় নির্বাচনী ঐক্য সমর্থিত দাঁড়িপাল্লা প্রতীকের সংসদ সদস্য প্রার্থী মিয়া গোলাম পরওয়ার বলেন, সাথে থাকলে সঙ্গী, না থাকলে জঙ্গি। তিনি ১৯৯১ সালের সমর্থন প্রসঙ্গ টেনে বলেন, অতীতে জামায়াতে ইসলামীর সমর্থন নিয়েই বিএনপি সরকার গঠন করেছে। এখন সেই দলই নানা অভিযোগ ও সমালোচনা করছে। আমার ভাইয়েরা উত্তর দেবেন। যখন ৭১ আর স্বাধীনতার কথা টেনে বলেন, বিএনপির বন্ধুরা তোমরাই তো পরওয়ার ভাইকে ডুমুরিয়ায় নিয়ে এসেছিলেন। এই দাড়িপাল্লায় তো তখন ভোট দিয়েছিলেন। তখন ৭১-৭২ মনে ছিল না? এখন এত দোষ।

শুক্রবার (৬ ফেব্রুয়ারি) বিকেলে খুলনা জেলার ডুমুরিয়া উপজেলার শাহপুর বাজারে নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ সব কথা বলেন।

ডুমুরিয়া উপজেলা জামায়াতে ইসলামী আমীর মাওলানা মুখতার হুসাইনের সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত সেক্রেটারি আব্দুর রশীদ বিশ্বাসের পরিচালনায় বিশেষ অতিথি ছিলেন এনসিপির দক্ষিণ অঞ্চলের সমন্বয়ক ডা. মাহমুদা মিতু, চাকসু’র ভিপি ইব্রাহিম রনি, জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য খুলনা জেলা আমীর মাওলানা এমরান হুসাইন, বাংলাদেশ খেলাফত মজলিসের খুলনা জেলা সহ সভাপতি আব্দুল কাইয়ুম জমাদ্দার। অন্যান্যের মধ্যে খুলনা জেলা সেক্রেটারি মুন্সী মিজানুর রহমান, সহকারী সেক্রেটারি মুন্সি মঈনুল ইসলাম, ছাত্রশিবিরের খুলনা জেলা সভাপতি ইউসুফ ফকির, খুলনা জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য এডভোকেট আবু ইউসুফ মোল্যা, ডুমুরিয়া উপজেলা হিন্দু কমিটির সভাপতি ডা. হরিদাস মন্ডল, সেক্রেটারি দেপ প্রসাদ মন্ডল প্রমুখ।

এর আগে মিয়া গোলাম পরওয়ার ডুমুরিয়া উপজেলার গুটুদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে প্রধান অতিথির বক্তৃতা করেন। পরে তিনি গুটুদিয়া ইউনিয়নের বিভিন্ন স্থানে গণসংযোগ করেন। গণসংযোগে বিপুলসংখ্যক নেতাকর্মী ও সমর্থক উপস্থিত ছিলেন।

জামায়াতে ইসলামীর লোকজন ও হুজুরদের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে বেহেশতের টিকিট বিক্রির অভিযোগ তোলা হচ্ছে। এ প্রসঙ্গে মিয়া গোলাম পরওয়ার বলেছেন, বলেন, আমি বলি, ঐ টিকিট তো আমারও একখান দরকার। কিন্তু টিকিট কে দেবে? দুনিয়ার কোনো মানুষের কাছে বেহেশতের টিকিট নাই। তিনি আরও বলেন, মহান আল্লাহ তাআলার দয়া আর প্রিয় নবী হযরত মুহাম্মদ (সা.) এর শাফায়াত ছাড়া কোনো মানুষের জান্নাত হবে না। কে জান্নাতের টিকিট বিক্রি করবে? এ সময় তিনি অভিযোগ করেন, সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি বিএনপির এক নেতার বক্তব্য দেখেছেন, যেখানে বলা হয়েছে নামাজ লাগবে না, রোজা লাগবে না, ধানের শীষে ভোট দিলে জান্নাতে যাওয়া যাবে। এ ধরনের বক্তব্যকে তিনি নাউজুবিল্লাহ বলে উল্লেখ করেন এবং বলেন, টিকিট তো তোমরা বেচো , উধর পিণ্ডি বুধর ঘাড়ে চাপাও। তিনি বলেন, আদর্শ, চরিত্র ও নৈতিকতার মোকাবেলা দুর্নীতি আর চাঁদাবাজির মাধ্যমে করা যায় না। তিনি বলেন, ভোঁতা হাতিয়ার দিয়ে সততাকে মোকাবেলা করা যাবে না। তাঁর দাবি, এসব অপপ্রচারের ফলে জামায়াতে ইসলামীর একটি ভোটও কমবে না ইনশাআল্লাহ।

বিএনপির বক্তব্যের জবাব দিতে গিয়ে সেক্রেটারি জেনারেল বলেন, স্বাধীনতা ও ১৯৭১ সালের প্রসঙ্গ তুলে রাজনৈতিক সুবিধা নেওয়ার চেষ্টা করা হচ্ছে। তাঁর ভাষায়, অতীতে যখন রাজনৈতিক সমর্থনের প্রয়োজন ছিল, তখন এসব প্রশ্ন তোলা হয়নি। তিনি ১৯৯১ সালের জাতীয় সংসদ নির্বাচনের প্রসঙ্গ টেনে আনেন। এবং বলেন, ৯১ সালে যখন ১৮টা সিট জামায়াতের ছিল আর ১৪২টার মতো সিট ছিলো বিএনপির, তখন বিএনপি সরকার গঠন করতে পারে না। দেশনেত্রী বেগম জিয়ার পক্ষ থেকে বিএনপির নেতা, জামায়াতের আমীর গোলাম আযমের কাছে গিয়েছিলেন, যে আপনারা ১৮টা আসন আমাদের সমর্থন দিলে আমরা সরকার গঠন করতে পারি, না হলে তো আওয়ামী লীগ সরকার গঠন করে ফেলবে। আওয়ামী লীগেরও লোক পাঠাইছিল শেখ হাসিনা জামায়াতের কাছে। দেশ, স্বাধীনতা, সার্বভৌমত্ব, আধিপত্যবাদ বিরোধী ষড়যন্ত্র চিন্তা করে জামায়াত ইসলামী সেদিন বিএনপি বেগম খালেদা জিয়াকে সরকার গঠনে সাহায্য করেছিল। তিনি আরও বলেন, সে কথা মনে থাকে না। অধ্যাপক গোলাম আযমের বাড়িতে বেগম খালেদা জিয়া লোক পাঠিয়ে জামায়াতের সমর্থন নিয়ে ৯১ সালে সরকার গঠন করেছিলেন। ঠিক, তখন যেমন দোষ ছিলো না। এই জন্য আমি বলি, সাথে থাকলে সঙ্গী, না থাকলে জঙ্গি।

বিএনপির কিছু বক্তব্যের জবাব দিতে গিয়ে সাবেক এই এমপি বলেন, বিএনপির দোস্তরা যখন এই কথা বলে, আর বলে, কি দাড়িপাল্লায় ভোট দিলে এটা আবার পাকিস্তান হয়ে যাবে। কি আজব কথা রে ভাই! তো দাড়িপাল্লায় ভোট তো দিছে না আগেরবার? আমরা কি পাকিস্তান হয়ে গেছি নাকি? এগুলো হচ্ছে কি?

তিনি অভিযোগ করে বলেন, রাজনৈতিক প্রতিপক্ষ আদর্শিকভাবে মোকাবেলা করতে না পেরে অপপ্রচার করছে। যখন আদর্শকে, চরিত্রকে, নৈতিকতাকে মোকাবেলা করার জন্য নিজের আদর্শ থাকে না, চরিত্র থাকে না, নৈতিকতা থাকে না, দুর্নীতির আর চাঁদাবাজির চরিত্র দিয়ে সততাকে কোনোদিন মোকাবেলা করা যায় না। ঠিক। সেই জন্য ভোঁতা হাতিয়ার বেছে নিছে, ভোঁতা হাতিয়ার। কুঁচায়ও কাটে না, কুঁচায়ও কাটে না।

ইনশাআল্লাহ সারাদিন পুছাও কাটবে না। কাটবে না। একটা ভোটও কমবে না, তোমাদের ভোট কমবে।
কর্মী ও সমর্থকদের উদ্দেশ্যে তিনি বলেন, মা-বোনেরা ঘাবড়াবেন না। কোনো ভয় পাবেন না। আমি স্বরাষ্ট্র উপদেষ্টা, রেঞ্জ ডিআইজি, এসপি, দুই ওসিকে বলে দিয়েছি। দাড়িপাল্লার ভোটারদের কোনো হুমকি দিলে খবর আছে কিন্তু। তুমি যে হাত এক আঙ্গুল উঁচু করবা, আমরা আঙ্গুল দুইটা উঁচু করবো।

তিনি দাবি করেন, প্রশাসনকে অবহিত করা হয়েছে এবং ভোটারদের নিরাপত্তা নিশ্চিত করা হবে। জনসভায় স্থানীয় নেতৃবৃন্দ বক্তব্য রাখেন এবং নির্বাচনী প্রচারণা জোরদার করার আহ্বান জানান। দলীয় সূত্রের দাবি, সভায় বিপুলসংখ্যক নেতাকর্মী ও সমর্থক অংশ নেন।

উল্লেখ্য, আসন্ন নির্বাচনের অংশ হিসেবে এলাকায় বিভিন্ন রাজনৈতিক দলের প্রচারণা কার্যক্রম জোরদার হয়েছে। ডুমুরিয়া উপজেলাও তার ব্যতিক্রম নয়।

https://channelkhulna.tv/

প্রেস রিলিজ আরও সংবাদ

খালিশপুরে জামায়াত প্রার্থী মাহফুজুর রহমানের নির্বাচনী গণমিছিল

সাথে থাকলে সঙ্গী, না থাকলে জঙ্গি : মিয়া গোলাম পরওয়ার

খুলনা ৩ আসনে বিএনপির উদ্যোগে চালু হলো ফ্রি ওয়াইফাই জোন

দারুল কুরআন সিদ্দিকীয়া কামিল মাদ্রাসায় বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

নির্বাচনী প্রচারণা ও গণসংযোগ জনগনের প্রত্যাশা পুরণে বিএনপি বদ্ধ পরিকর : মঞ্জু

হাতপাখার প্রার্থীরা সংসদে গেলে দেশ ও জাতি নিরাপদ থাকবে : মুফতী আমানুল্লাহ

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।