সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
বাংলাদেশ মুসলিম লীগ প্রার্থীর ফকিরহাট সাংবাদিকদের সাথে মতবিনিময় | চ্যানেল খুলনা

বাংলাদেশ মুসলিম লীগ প্রার্থীর ফকিরহাট সাংবাদিকদের সাথে মতবিনিময়

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাগেরহাট-১ আসন (ফকিরহাট-মোল্লাহাট-চিতলমারী) এর বাংলাদেশ মুসলিম লীগের মনোনিত সংসদ সদস্য প্রার্থী শামসুল হক খান আসাদের (হারিকেন মার্কা) ফকিরহাট উপজেলার কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিকস মিডিয়ার সাংবাদিকদের সাথে মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৩১ জানুয়ারি) বেলা ১১টায় ফকিরহাট বিশ্বরোড সংলগ্ন একটি অফিসে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়। এসময় বিভিন্ন নেতা-কর্মি ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

বাগেরহাট-১ আসনের বাংলাদেশ মুসলিম লীগের সংসদ সদস্য প্রার্থী শামসুল হক খান আসাদ বলেন, তিনি নির্বাচিত হলে স্বাস্থ্য, শিক্ষা, মৎস্য ও কৃষি কাজের আরো উন্নতি ঘটাবেন। মাদকমুক্ত সমাজ গড়বেন। তিনি যুবকদের বেকার সমস্যা সমাধানসহ বাগেরহাট-১ আসনের সকল সমস্যার সমাধান করার আপ্রাণ চেষ্টা করবেন। আমি নির্বাচিত হতে না পারলেও জনগনের সূখে-দু:খে পাশে থাকবেন বলে জানান। এলাকার উন্নয়নে সবসময় কাজ করে যাবেন।

এসময় তিনি তিনি আরো বলেন, সাংবাদিকরা হলেন জাতির বিবেক, তাই দেশ ও জাতির উন্নয়নে সাংবাদিকদের সঠিক তথ্য তুলে ধরার জন্য আহবান জানান।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

বাগেরহাট আরও সংবাদ

ফকিরহাট শিরীণ হক পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে বৃক্ষরোপণ

ফকিরহাটে ১৯৩ কেন্দ্রে শিশুদের ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল প্রদান

ফকিরহাটে নারকেল গাছের চারাসহ প্রণোদনা পেল ৮০০ কৃষক

ফকিরহাটে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল পাবে ১৪ হাজার শিশু

ফকিরহাটে ১,৬০০ পিস ইয়াবাসহ মাদক বিক্রেতা আটক

ফকিরহাটে প্রাইভেট কারের ধাক্কায় পথচারী নিহত

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।