সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা শনিবার , ১লা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ , ১৪ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
কলারোয়ায় জনসভায় সেতু ও শিক্ষা অবকাঠামোর আশ্বাস হাবিবুল ইসলাম হাবিরের | চ্যানেল খুলনা

কলারোয়ায় জনসভায় সেতু ও শিক্ষা অবকাঠামোর আশ্বাস হাবিবুল ইসলাম হাবিরের

module: a; hw-remosaic: 0; touch: (-1.0, -1.0); modeInfo: ; sceneMode: Night; cct_value: 6576; AI_Scene: (-1, -1); aec_lux: 253.81522; hist255: 0.0; hist252~255: 0.0; hist0~25: 0.0;

সাতক্ষীরার কলারোয়া উপজেলার দেয়াড়া ইউনিয়ন বিএনপির আয়োজনে একটি নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার বিকেলে দেয়াড়া সরকারি প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত এ জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা–১ (তালা–কলারোয়া) আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী ও সাবেক সংসদ সদস্য হাবিবুল ইসলাম হাবিব।

বক্তব্যে তিনি বলেন, নির্বাচিত হলে কাশিয়াডাঙ্গা ও ত্রিমোহন এলাকার মানুষের যোগাযোগের সুবিধার্থে কপোতাক্ষ নদীর ওপর একটি সেতু নির্মাণ করা হবে। পাশাপাশি দেয়াড়া মাধ্যমিক বিদ্যালয়ের জন্য একটি পূর্ণাঙ্গ ভবন নির্মাণ করা হবে।

তিনি আরও বলেন, কোনো হিন্দু সম্প্রদায়ের মানুষ যদি ধানের শীষে ভোট দেওয়ার কারণে হয়রানি বা গ্রেপ্তারের ভয় দেখানো হয়, তাহলে আমি তাদের নিরাপত্তার পূর্ণ দায়িত্ব নেব। গ্রেপ্তার তো দূরের কথা, তাদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা হবে ইনশাআল্লাহ।

বিএনপি ক্ষমতায় গেলে মধ্য ও নিম্নবিত্ত পরিবারের নারীপ্রধানদের জন্য ফ্যামিলি কার্ড চালু করা হবে এবং কৃষি ভাতা প্রদান করা হবে বলেও তিনি জানান।

দেয়াড়া ইউনিয়ন বিএনপির সভাপতি মো. ইব্রাহিম হোসেনের সভাপতিত্বে এবং কলারোয়া উপজেলা যুবদলের সদস্যসচিব সালাউদ্দিন পারভেজের সঞ্চালনায় অনুষ্ঠিত এ জনসভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কলারোয়া উপজেলা বিএনপির মুখপাত্র ও সাবেক অধ্যক্ষ রইচ উদ্দিন, তালা উপজেলা বিএনপির সভাপতি মৃণাল কান্তি রায়, কলারোয়া উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুর রাকিব মোল্লা, তালা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম, তালা উপজেলার জালালপুর ইউনিয়নের এম. মফিদুল হক লিটু, ধানদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর হোসেন, কলারোয়া উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক তামিম আজাদ মেরিন এবং কলারোয়া পৌর বিএনপির সাধারণ সম্পাদক শরিফুজ্জামান তুহিন।

এছাড়া কলারোয়া উপজেলা যুবদলের সাবেক সভাপতি আব্দুল কাদের বাচ্চুসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী জনসভায় উপস্থিত ছিলেন। সভাস্থল দলীয় পতাকা, ব্যানার ও স্লোগানে মুখরিত হয়ে ওঠে।

https://channelkhulna.tv/

সাতক্ষীরা আরও সংবাদ

তালায় আন্তর্জাতিক নারী দিবস উদযাপন

তালায় জামায়াতে ইসলামীর উদ্যোগে যাকাত শীর্ষক সেমিনার ও ইফতার মাহফিল অনুষ্ঠিত!

সাতক্ষীরায় দুই শিশুকে যৌন নির্যাতন ও ধর্ষণচেষ্টার অভিযোগ, প্রতিবেশী যুবকের বিরুদ্ধে

প্রেসক্লাবে ঢুকে সাংবাদিকের ওপর হামলার অভিযোগ

তালায় জোরপূর্বক জমি দখলের অভিযোগ, থানায় লিখিত অভিযোগ দায়ের

গ্রামীণ সড়ক উন্নয়নে তালায় কার্পেটিং ও ঢালাই কাজ উদ্বোধন

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।