সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
ওসমান হাদীর পরিবারকে ফ্ল্যাট কিনতে কোটি টাকা, জীবিকা নির্বাহে আরো ১ কোটি দেবে সরকার | চ্যানেল খুলনা

ওসমান হাদীর পরিবারকে ফ্ল্যাট কিনতে কোটি টাকা, জীবিকা নির্বাহে আরো ১ কোটি দেবে সরকার

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক প্রয়াত শরিফ ওসমান হাদীর পরিবারকে মোট ২ কোটি টাকা আর্থিক সহায়তা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এর মধ্যে ঢাকায় একটি ফ্ল্যাট কেনার জন্য ১ কোটি টাকা এবং পরিবারের জীবিকা নির্বাহের জন্য আরও ১ কোটি টাকা দেওয়া হবে।
বুধবার (২১ জানুয়ারি) রাজধানীর বাংলাদেশ সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলনকক্ষে সরকারি ক্রয়সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।
এক প্রশ্নের জবাবে অর্থ উপদেষ্টা বলেন, হাদীর পরিবারের জন্য দুটি আলাদা খাতে বরাদ্দ দেওয়া হয়েছে।
তিনি বলেন, ‘অর্থ মন্ত্রণালয় থেকে ফ্ল্যাট বা বাড়ি কেনার জন্য ১ কোটি টাকা দেওয়া হবে। পুরো অর্থ ব্যয় নাও হতে পারে। এ ছাড়া প্রধান উপদেষ্টার তহবিল থেকে আলাদাভাবে আরও ১ কোটি টাকা দেওয়া হচ্ছে পরিবারের জীবিকা নির্বাহের জন্য।’
ড. সালেহউদ্দিন জানান, আবাসনের জন্য ১ কোটি টাকা বরাদ্দের বিষয়টি ইতিমধ্যে অর্থ মন্ত্রণালয় অনুমোদন দিয়েছে।
শরিফ ওসমান বিন হাদী ঢাকা–৮ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হতে চেয়েছিলেন। গত ১২ ডিসেম্বর জাতীয় নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণার পরদিন ঢাকার পল্টন মডেল থানাধীন বক্স কালভার্ট রোড এলাকায় গুলিবিদ্ধ হন হাদী।
গুরুতর আহত অবস্থায় তাঁকে প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে অস্ত্রোপচারের পর উন্নত চিকিৎসার জন্য তাঁকে এভারকেয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়।
এরপর গত ১৫ ডিসেম্বর এয়ার অ্যাম্বুলেন্সে তাঁকে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে নেওয়া হয়। চিকিৎসাধীন অবস্থায় ১৮ ডিসেম্বর তাঁর মৃত্যু হয়।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

জাতীয় আরও সংবাদ

স্থানীয় সরকার নির্বাচনে এমপিওভুক্ত শিক্ষকরা প্রার্থী হতে পারবেন না, ইসির সুপারিশ

সীমান্তে প্রযুক্তিনির্ভর নজরদারি, জনবল ও আধুনিক অস্ত্র বাড়ানো হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

আগামী মাসের মধ্যে ‘প্রবাসী কার্ডের’ পরীক্ষামূলক প্রকল্পের কাজ চালু করবে সরকার

‘শাসক নয়, সেবক হতে হবে’, সরকারি কর্মকর্তাদের রাজনৈতিক পক্ষপাতমুক্ত থাকার তাগিদ স্বরাষ্ট্রমন্ত্রীর

দেশে হাম ও উপসর্গে মৃত্যু বেড়ে ৭৮০

নৌবাহিনী প্রধান হলেন রিয়ার এডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীম

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।