সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা বুধবার , ২০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ , ৩রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
ফকিরহাটে বীর মুক্তিযোদ্ধা আব্দুল মালেককে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন | চ্যানেল খুলনা

ফকিরহাটে বীর মুক্তিযোদ্ধা আব্দুল মালেককে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

বাগেরহাটের ফকিরহাট বীর মুক্তিযোদ্ধা ও অবসরপ্রাপ্ত বিজিবি সদস্য শেখ আব্দুল মালেক (৯৬) কে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়েছে।

সোমবার (৫ জানুয়ারি) বিকাল সাড়ে ৪টায় মরহুমের নিজ বাড়ি উপজেলার ছোটবাহিরদিয়া তাঁকে গার্ড অব অনার দেওয়া হয়। এ সময় জাতীয় পতাকা দিয়ে আচ্ছাদিত মরদেহে পুষ্পস্তবক অপর্ন করে শ্রদ্ধা নিবেদন করেন উপজেলা প্রশাসন, পুলিশ প্রশাসন ও বীর মুক্তিযোদ্ধারা।

ফকিরহাট মডেল থানা পুলিশের একটি চৌকস দল তাকে গার্ড অব অনার প্রদান করেন। এসময় বিউগলে করুন সুর বাজানো হয় এবং এক মিনিট নীরবতা পালন করা হয়। পরে মরহুমের নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন কার্য সম্পন্ন করা হয়।

গার্ড অব অনার অনুষ্ঠানে সহকারী কমিশনার (ভ‚মি) মো: শরীফ নেওয়াজ, ওসি (তদন্ত) মো: আলমগীর হোসেন, বীর মুক্তিযোদ্ধা শাহাদাত হোসেন, সুপ্রকাশ পালসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ উপস্থিত ছিলেন।

বীর মুক্তিযোদ্ধা শেখ আব্দুল মালেক সোমবার (৫ জানুয়ারি) সকাল ১০টার দিকে বার্ধক্যজনিত কারনে নিজ বাসভবনে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্নাইলাহি রাজিউন)। তিনি মৃত্যুকালে স্ত্রী ও দইি মেয়েসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। তিনি ফকিরহাট উপজেলার বাহিরদিয়া-মানসা ইউনিয়নের ছোটবাহিরদিয়া গ্রামের মৃত জয়নদ্দিন শেখের ছেলে।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2026/06/Platinum-Jute-Mill.jpeg

বাগেরহাট আরও সংবাদ

চিতলমারীতে স্কুল ছাত্রী ধর্ষণ মামলার আসামীকে গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন

ফকিরহাটে অটিস্টিক কিশোরীকে ধর্ষণের অভিযোগে বৃদ্ধ আটক

চিতলমারীতে গাঁজাসহ আটক তরুণ মুচলেকায় মুক্ত

সুন্দরবনে বনদস্যু করিম শরীফ বাহিনীর দুই সদস্য আটক, উদ্ধার ৪ জেলে

জাপান-কোরিয়াগামী যুবকদের ভাষা ও ট্রেডভিত্তিক দক্ষতায় ফকিরহাটে স্মার্ট স্কিল প্রশিক্ষণ সম্পন্ন

সুন্দরবনে করিম শরীফ বাহিনীর ৩ সদস্য আটক, অস্ত্র ও গুলিসহ উদ্ধার ৪ জিম্মি জেলে

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।