সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা রবিবার , ২রা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ , ১৫ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
বেগম খালেদা জিয়ার মৃত্যুতে খুলনায় বিএনপির শোক | চ্যানেল খুলনা

বেগম খালেদা জিয়ার মৃত্যুতে খুলনায় বিএনপির শোক

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভির শোক প্রকাশ করেছেন খুলনার মহানগর ও জেলা বিএনপির নেতৃবৃন্দ। শোক সংবাদ শোনার পর থেকেই বিএনপি কার্যালয়ে তুলে দেওয়া হয় কালো পতাকা। কালো ব্যাচ ধারন করেন মহানগর ও জেলার সকল নেতাকর্মী। এছাড়াও বিএনপি কার্যালয়ে চলছে কোরআন তেলাওয়াত। বিএনপি কার্যালয় আয়োজন করা হয়েছে শোক সভার।

বেগম খালেদা জিয়ার মৃত্যুতে ৭ দিনের কর্মসূচি ঘোষণা করেছে জেলা বিএনপি। এ কর্মসূচি উপলক্ষে ৭ দিন জেলা সংঠনের সকল নেতাকর্মীরা কালোব্যাজ ধারন করবেন। দলিয় পতাকা অর্ধনমিত থাকবে। এছাড়াও কালো পতাকা উত্তোলন করা হবে।

নগর বিএনপির সভাপতি শফিকুল আলম মনা বলেন, আজ জাতি এক অভিভাবক হারিয়েছে। জাতির এই ক্রান্তিলগ্নে বেগম খালেদা জিয়াকে প্রয়োজন ছিলো। বিগত সরকার তাকে নির্যাতন করে জেলে দিয়েছিলো। সেখানে বিষ দিয়ে তাকে ধিরে ধিরে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হয়েছে।

নগর বিএনপির সাধারন সম্পাদক শফিকুল আলম তুহিন বলেন, বেগম খালেদা জিয়ার নেতৃত্বে আমরা বিভিন্ন আন্দোলন সংগ্রামে অংশগ্রহণ করেছি। দেশবাসী কখনোই ভাবেনি তিনি এতো তাড়াতাড়ি চলে যাবেন। আগামী নির্বাচনে বিএনপিকে জয়ী করে বেগম খালেদা জিয়ার দেশ গড়ার সপ্ন বাস্তবায়ন করার প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।

https://channelkhulna.tv/

শোক আরও সংবাদ

আমার দেশ পত্রিকার ব্যুরো প্রধান শাওনের পিতার মৃত্যুতে ইসলামী আন্দোলন নগর কমিটির শোক

বেগম খালেদা জিয়ার মৃত্যুতে এমইউজে খুলনা ও বিএফইউজের শোক

বেগম খালেদা জিয়ার মৃত্যুতে খুলনায় বিএনপির শোক

খালেদা জিয়ার ৪১ বছরের নেতৃত্বের অবসান: শেষ হলো এক মহাকাব্যিক রাজনৈতিক যাত্রা

খালেদা জিয়ার জানাজা সংসদ ভবনের দক্ষিণ প্লাজায়, বেলা ২টায়

সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আর নেই

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।