সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা মঙ্গলবার , ২৭শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ , ১০ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
ফকিরহাটে এজি চার্চে নানা আয়োজনে বড়দিন উদযাপন | চ্যানেল খুলনা

ফকিরহাটে এজি চার্চে নানা আয়োজনে বড়দিন উদযাপন

বাগেরহাটের ফকিরহাটে এজি চার্চে খ্রিষ্টান ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব বড়দিন নানা আয়োজনে উদযাপন করা হয়েছে।

বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টায় উপজেলার কলকলিয়া এজি চার্চে প্রার্থনা ও কেক কাটার মধ্য দিয়ে দিনটির শুভ সূচনা করা হয়।

এসময় শিশু-কিশোরদের অংশ গ্রহনে কেক কেটে বড় দিনের আনন্দ ভাগাভাগি করা হয়। এরপর পরিবেশিত হয় বিশেষ ধর্মীয় গান। পরে প্রার্থনা, আলোচনা ও সাংস্কৃতিক পরিবেশনার মধ্য দিয়ে আনন্দঘন পরিবেশে বড়দিন উদযাপিত করা হয়।

আলোচনা সভায় বক্তারা যীশু খ্রিষ্টের জীবন ও তার মানবকল্যানমূলক আদর্শ তুলে ধরেন।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন কলকলিয়া আশীর্বাদ এ.জি স্কুল ও হোপ সেন্টারের ভারপ্রাপ্ত কর্মকর্তা পালক শ্যামূয়েল সরকার (তরুন), কলকলিয়া বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক অমলেন্দু বিশ্বাস, চার্চ সদস্য অনিমা বিশ্বাস, গোপাল মজুমদার, কলকলিয়া আশীর্বাদ এ.জি স্কুল ও হোপ সেন্টারের প্রধান শিক্ষক মাধুরী মন্ডল, সহকারী শিক্ষক ইন্দ্রজিৎ হালদার, শুভংকর বিশ্বাস, মমতা মন্ডল, নয়নী মন্ডল, তমাল সরকার, তমালিকা সরকার সহ বিভিন্ন শিক্ষক ও শিক্ষার্থী।

https://channelkhulna.tv/

বাগেরহাট আরও সংবাদ

আগামীর সংসদ হবে ন্যায় ইনসাফ ও মানবতার সংসদ : মশিউর রহমান

বাগেরহাট-৩ মাঠে ৫ প্রার্থী, লড়াই হবে বিএনপি-জামায়াতের

ফকিরহাটে ধানের শীষ প্রতীকের নির্বাচনী পথসভা

চিতলমারীতে কপিল কৃষ্ণ মন্ডল সাম্প্রদায়িক সম্প্রীতির ঐতিহ্য ধরে রাখতে ধানের শীষে ভোট দিন

ফকিরহাটে ১১ দলীয় জোটের নির্বাচনী গনমিছিল

বাংলাদেশ মুসলিম লীগ প্রার্থীর ফকিরহাট সাংবাদিকদের সাথে মতবিনিময়

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।