সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা মঙ্গলবার , ২০শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ , ৩রা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
খুলনায় আ’লীগ ও ছাত্রলীগের দুই নেতা গ্রেফতার | চ্যানেল খুলনা

খুলনায় আ’লীগ ও ছাত্রলীগের দুই নেতা গ্রেফতার

খুলনায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চলমান বিশেষ অভিযান ‘ডেভিল হান্ট’-এর দ্বিতীয় ফেজ-এ আওয়ামী লীগ ও ছাত্রলীগের দুই নেতাকে গ্রেফতার করেছে পুলিশ।

গ্রেফতারকৃতরা হলেন বিল্লাল হোসেন বালাম (৪৮) তিনি মহানগর আওয়ামী লীগের ৫ নম্বর ওয়ার্ড (দৌলতপুর) শাখার ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক এবং মোঃ জাকির খান মহানগর ছাত্রলীগের উপ-বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিষয়ক সম্পাদক।

পুলিশ জানায়, পৃথক অভিযানে তাদের আটক করা হয়। ডেভিল হান্টের দ্বিতীয় ধাপে নগরীর বিভিন্ন এলাকায় অভিযান জোরদার করা হয়েছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনশৃঙ্খলা পরিস্থিতি বিঘিন্ত করা, নাশকতামূলক কর্মকাণ্ডে সম্পৃক্ততার অভিযোগসহ একাধিক বিষয়ে যাচাই-বাছাই চলছে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, অভিযানের অংশ হিসেবে আরও কয়েকজনকে নজরদারিতে রাখা হয়েছে এবং প্রয়োজন অনুযায়ী অভিযান অব্যাহত থাকবে।

এ বিষয়ে মহানগর পুলিশের মিডিয়া সেলের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ত ম রোকনুজ্জামান জানান, “নগরীর নিরাপত্তা ও স্থিতিশীলতা বজায় রাখতে ডেভিল হান্টের দ্বিতীয় ফেজ চলমান রয়েছে। কোনো ধরনের সহিংসতা বা আইনবিরোধী কর্মকাণ্ডের সঙ্গে জড়িতদের ছাড় দেওয়া হবে না।”

উল্লেখ্য, সা¤প্রতিক সময়ে খুলনায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিশেষ অভিযান জোরদার করেছে পুলিশ। নগরবাসীর নিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের অভিযান আরও চলবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। প্রতিবাদে খুলনায় গায়েবানা জানাজা ও বিক্ষোভ

https://channelkhulna.tv/

খুলনা আরও সংবাদ

নতুন বাংলাদেশ গড়তে, খুলনাকে নতুনরূপে পেতে ধানের শীষের প্রার্থীকে ভোট দিন : মঞ্জু

খালিশপুরের প্রভাতী স্কুলমাঠে তারেক রহমানের আগমন ঘিরে আবেগ, উদ্দীপনা আর প্রস্তুতির জোয়ার

খুলনার পুরানো দিনের হারানো গৌরবকে আমরা ফিরিয়ে আনতে চাই: মঞ্জু

রূপসায় পরিত্যক্ত অবস্থায় দুই রিভলবার উদ্ধার

ক্ষমতায় গেলে বন্ধ শিল্প কারখানা চালু হবে ও চাকরি দিয়ে সম্মানিত করা হবে যুবকদের : ডা. শফিকুর রহমান

আমরা ভোটের অধিকার হারিয়ে ফেলেছিলাম : রকিবুল ইসলাম বকুল

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।