সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
বাংলাদেশিসহ ৩০০ অভিবাসীকে নিয়ে মালাক্কা প্রণালিতে নৌকাডুবি | চ্যানেল খুলনা

বাংলাদেশিসহ ৩০০ অভিবাসীকে নিয়ে মালাক্কা প্রণালিতে নৌকাডুবি

মালয়েশিয়া-থাইল্যান্ড সীমান্তের মালাক্কা প্রণালিতে অভিবাসী বহনকারী একটি নৌকা ডুবে শতাধিক মানুষ নিখোঁজ হয়েছেন। মালয়েশিয়ান মেরিটাইম কর্তৃপক্ষ জানিয়েছে, গত রোববার (৬ নভেম্বর) এ দুর্ঘটনা ঘটে। এরপর গত তিন দিনে অন্তত ১০ জনকে জীবিত ও একজনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে।

মালয়েশিয়ার রাষ্ট্রীয় সংবাদমাধ্যম বারনামা জানিয়েছে, উদ্ধার হওয়া ১০ জনের মধ্যে তিনজন মিয়ানমারের নাগরিক, দুজন রোহিঙ্গা ও একজন বাংলাদেশি পুরুষ রয়েছেন। উদ্ধার হওয়া মরদেহটি একজন রোহিঙ্গা নারীর।

উত্তর মালয়েশিয়ার কেদাহ ও পারলিস প্রদেশের মেরিটাইম কর্তৃপক্ষের পরিচালক ফার্স্ট অ্যাডমিরাল রোমলি মোস্তফা বলেন, ‘নৌকাডুবির তিন দিন পরও সমুদ্রে বহু মানুষ জীবিত বা মৃত অবস্থায় থাকতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। আমরা এখনো উদ্ধার অভিযান চালিয়ে যাচ্ছি।’

জানা গেছে, মিয়ানমারের বুথিডং এলাকা থেকে প্রায় ৩০০ জন অভিবাসী নিয়ে জাহাজটি মালয়েশিয়ার উদ্দেশে যাত্রা শুরু করেছিল। এঁদের মধ্যে অধিকাংশই ছিলেন রোহিঙ্গা মুসলিম।

কেদাহ প্রদেশের পুলিশপ্রধান আদজলি আবু শাহ বলেন, সমুদ্রে পাড়ি জমানো অভিবাসীরা প্রথমে একটি বড় জাহাজে ছিলেন। তবে মালয়েশিয়া সীমান্তের কাছাকাছি পৌঁছালে কর্তৃপক্ষের চোখ এড়াতে তাঁদের তিনটি ছোট নৌকায় ভাগ হয়ে যেতে বলা হয়। প্রতিটি নৌকায় প্রায় ১০০ জন করে ছিলেন।

তিনি আরও জানান, এই তিনটি ছোট নৌকার মধ্যে একটি ডুবে গেছে বলে নিশ্চিত হওয়া গেছে, তবে বাকি দুটি নৌকার অবস্থান সম্পর্কে এখনো কিছু জানা যায়নি। উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

আন্তর্জাতিক আরও সংবাদ

গাঁজা বৈধ করতে রাস্তাফারিয়ানদের আবেদন খারিজ কেনিয়ার আদালতে

হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ নিয়েই ইরান ও যুক্তরাষ্ট্রের নতুন সংঘর্ষ

গাজায় ইসরায়েলি পারমাণবিক বোমা হামলার আশঙ্কা সিনওয়ারের, নথি প্রকাশ

ব্রিটেনে মে-জুনের তীব্র গরমে আড়াই হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছে

ইরানের হিট লিস্টে ১৩ নেতা, তালিকা প্রকাশ সংবাদমাধ্যমে

নিজের নাম থেকে ‌‘নেতানিয়াহু’ বাদ দিলেন নেতানিয়াহুর ছেলে

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।