সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা সোমবার , ১০ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ , ২৩শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
শার্শায় বিএনপির ৩১ দফা বাস্তবায়ন ও ধানের শীষের বিজয়ের লক্ষ্যে মতবিনিময় সভা | চ্যানেল খুলনা

শার্শায় বিএনপির ৩১ দফা বাস্তবায়ন ও ধানের শীষের বিজয়ের লক্ষ্যে মতবিনিময় সভা

oplus_2

যশোরের শার্শায় বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমানের ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়ন এবং আসন্ন নির্বাচনে ধানের শীষের বিজয় নিশ্চিত করার লক্ষ্যে এক মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার বিকেলে শার্শা উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনে এ সভার আয়োজন করা হয়।

সভায় সভাপতিত্ব করেন শার্শা সদর ইউনিয়ন বিএনপির সভাপতি ওসমান আলী। সঞ্চালনা করেন শার্শা উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আব্দুল জোবায়ের হোসেন শাওন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শার্শা উপজেলা বিএনপির উপদেষ্টা আলহাজ্ব খায়রুজ্জামান মধু।

বক্তব্যে তিনি বলেন, তারেক রহমানের নেতৃত্বে আমরা জনগণের অধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে ঐক্যবদ্ধ। রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের মাধ্যমে আমরা একটি জনগণের সরকার প্রতিষ্ঠা করব।

এ সময় আরও বক্তব্য রাখেন, শার্শা উপজেলা বিএনপির সহ-সভাপতি জামাল হোসেন, ছাত্র বিষয়ক সম্পাদক শরিফুজ্জামান পরাগ, বাগআঁচড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন, ডিহি ইউনিয়ন বিএনপির সভাপতি ওলিয়ার রহমান, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক তৌহিদ হোসেন এবং উপজেলা মৎস্যজীবী দলের সভাপতি সোহারাব হোসেন প্রমুখ।

এ সময় আরো উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সহ-সভাপতি আহম্মাদ আলী শাহিন, বেনাপোল পৌর বিএনপির যুগ্ন-সাধারন সম্পাদক মেহেরউল্লাহ, উলাশী ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল হামিদ, সাধারন সম্পাদক রুহুল আমিনসহ বিএনপির অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

https://channelkhulna.tv/

যশোর আরও সংবাদ

যশোরের শার্শায় আল আমিন হোসেন নামে এক পল্লী চিকিৎসককে কুপিয়ে হত্যা

যশোরে যুবকের পেটে মিলল ২২০০ ইয়াবা বড়ি

ভারতে যাওয়ার সময় বেনাপোল ইমিগ্রেশনে হত্যা মামলার দুই আসামী আটক

ভারতে পাচার হওয়া ২৮ বাংলাদেশী শিশু-কিশোরকে বেনাপোল চেকপোস্ট দিয়ে হস্তান্তর

বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন দিয়ে নির্বাচনের দিন পাসপোর্টধারী যাত্রী যাতায়াত বন্ধ

নির্বাচনের দায়িত্বে পুলিশ শুধু রাবার বুলেট ব্যবহার করবে: ডিআইজি রেজাউল হক

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।