সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা বুধবার , ১৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ , ২৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
দিঘলিয়ায় তিন দিন নিখোঁজের পর শিশুর বস্তাবন্দী লাশ উদ্ধার, গ্রেপ্তার ১ | চ্যানেল খুলনা

দিঘলিয়ায় তিন দিন নিখোঁজের পর শিশুর বস্তাবন্দী লাশ উদ্ধার, গ্রেপ্তার ১

খুলনার দিঘলিয়া উপজেলায় তিন দিন নিখোঁজ থাকার পর জিসান (৭) নামের এক শিশুর বস্তাবন্দী লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১১ অক্টোবর) বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার দেয়াড়া খেয়াঘাট সংলগ্ন এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়।

এ ঘটনায় ফয়সাল (২৬) নামের এক যুবককে খুলনার খালিশপুর এলাকা থেকে দিঘলিয়া থানা পুলিশ গ্রেপ্তার করেছে।

পুলিশ জানায়, নিহত শিশু জিসানের বাবা মো. আলমগীর হোসেন দেয়াড়ায় অবস্থিত মণ্ডল জুট টেক্সটাইল মিলে মেকানিক্যাল পদে চাকরি করেন। গত ৯ অক্টোবর বিকেল থেকে জিসান নিখোঁজ ছিল। পরবর্তীতে তার কোনো খোঁজ না পেয়ে আলমগীর হোসেন সেদিনই দিঘলিয়া থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।

ডায়েরির তদন্তে সিসি ক্যামেরার ফুটেজ পর্যালোচনা করে দেখা যায়, পার্শ্ববর্তী গ্রামের জি এম হান্নান শেখের ছেলে ফয়সালের (২৬) সঙ্গে সর্বশেষ জিসানকে দেখা গেছে। এরপর ফয়সালকে গ্রেপ্তার করে জিজ্ঞাসাবাদ করলে সে শিশুটিকে হাত-পা বেঁধে কুপিয়ে হত্যার কথা স্বীকার করে।

দিঘলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, সিসি ফুটেজে ফয়সালের সঙ্গে জিসানকে বাড়ির গেটে ঘোরাফেরা করতে দেখা যায়। তার দেওয়া স্বীকারোক্তির ভিত্তিতে ফয়সালের বাড়ির উঠানে পুঁতে রাখা অবস্থায় বস্তাবন্দী লাশটি উদ্ধার করা হয়েছে।

তিনি আরও জানান, হত্যার কারণ এখনো জানা যায়নি। ফয়সালকে জিজ্ঞাসাবাদ চলছে।

https://channelkhulna.tv/

আজকের টপিক্স আরও সংবাদ

খুলনা প্রেসক্লাবে বহিরাগত সন্ত্রাসীদের দ্বারা সাংবাদিক লাঞ্ছিতের ঘটনায় মানববন্ধন

খুলনার নতুন বিভাগীয় কমিশনার মো. আবদুল্লাহ হারুন

খুলনায় ডিউটিরত অবস্থায় পুলিশ সদস্যের আত্মহত্যা

খুলনাকে হামমুক্ত করতে টিকাদান কর্মসূচি শুরু হচ্ছে সোমবার থেকে

খুলনায় একদিনে হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ৯৭ শিশু

দালালের ফাঁদে না পড়ার আহ্বান, পুলিশে নিয়োগ হবে শতভাগ মেধায়

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।