সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা শনিবার , ২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ , ৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
ব্রাহ্মণবাড়িয়ায় প্রতিবন্ধী নারীকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ, ৩ কিশোর গ্রেপ্তার | চ্যানেল খুলনা

ব্রাহ্মণবাড়িয়ায় প্রতিবন্ধী নারীকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ, ৩ কিশোর গ্রেপ্তার

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলায় প্রতিবন্ধী এক নারীকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগে থানায় মামলা হয়েছে। এ ঘটনায় পুলিশ অভিযুক্ত তিন কিশোরকে গ্রেপ্তার করেছে। গতকাল শুক্রবার (৩ অক্টোবর) রাতে ওই নারীর মা বাদী হয়ে নাসিরনগর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন। এরপরই রাতে অভিযান চালিয়ে পুলিশ আসামি তিন কিশোরকে গ্রেপ্তার করে। আজ শনিবার সকালে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার তিন কিশোর ওই নারীকে ছাগল খুঁজে দেওয়ার কথা বলে নির্জন স্থানে নিয়ে ধর্ষণ করে। পরদিন তিনি বিষয়টি তাঁর মাকে জানান।

মামলার বাদী বলেন, ‘আমার মেয়ের এক মাস আগে বিয়ে হয়েছিল। কিন্তু বিয়ের সপ্তাহ না যেতেই যৌতুকের জন্য মেয়ের স্বামী তাকে ছেড়ে অন্য জায়গায় বিয়ে করেন। এর পর থেকে আমার মেয়ে আমার বাড়িতে থাকে। এরই মধ্যে আমার মেয়েকে তিনজন মিলে ধর্ষণ করে। এখন আমি কার কাছে বিচার দিমু। আমার মেয়েটারে কে বিয়ে করবে?’

জানতে চাইলে অভিযুক্ত কিশোরদের পরিবার দাবি করে, এ ঘটনার সঙ্গে তাদের ছেলেরা কোনোভাবেই জড়িত না। কী কারণে তাদের বিরুদ্ধে এমন অভিযোগ করা হয়েছে, তা তারা বুঝতে পারছে না।

আজ দুপুরে নাসিরনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাকছুদ আহাম্মদ বলেন, ‘চুরি হওয়া ছাগল খুঁজে দেওয়ার কথা বলে নিয়ে ওই নারীকে ধর্ষণ করে তিন কিশোর। ভুক্তভোগীর মায়ের করা মামলা আমলে নিয়ে অভিযুক্তদের গ্রেপ্তার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা অপরাধ স্বীকার করে এবং তাদের জবানবন্দি নেওয়া হয়েছে। তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।’

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2026/06/Platinum-Jute-Mill.jpeg

সারাদেশ আরও সংবাদ

কারাগারে আইভীর কবিতা, সুর দিলেন মমতাজ

পদ্মায় ডুবে যাওয়া বাস উদ্ধার, হতাহত নেই

ইয়াবা-গাঁজাসহ পুলিশ কনস্টেবল আটক

চট্টগ্রামে শিশু ধর্ষণ, ১৩ দিনেই তদন্ত প্রতিবেদন আদালতে

জনগণ যখন ঘুমিয়ে যান, তখন তেলের দাম বাড়ানো হচ্ছে: জামায়াত আমির

হাকিমপুরে মেয়েকে উত্যক্তের প্রতিবাদ করায় বাবাকে পিটিয়ে আহত

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।